আগামীকাল সিডনির লিভারপুলের হুইটলাম লেজার সেন্টারে মাল্টিকালচারাল ফেস্টিভ্যাল
সিডনির লিভারপুলের (৯০ মেমোরিয়াল এভিনিউ) হুইটলাম লেজার সেন্টারে আগামীকাল ২০ নভেম্বর রবিবার অনুষ্ঠিত হবে মাল্টিকালচারাল ফেস্টিভ্যাল। সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে এই উৎসব। মেলার আয়োজক মাল্টিকালচারাল সোসাইটি, ক্যাম্বেলটাউন (ইনকর্পোরেটেড) এর উদ্যোগে সিডনির বহুজাতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যদের সমন্বয়ে করা ফেস্টিভ্যাল উদযাপন পরিষদের তত্ত্বাবধানে চলছে ব্যাপক প্রস্তুতি। প্রতিদিনই নাচ, গান, অভিনয়ের রিহার্সাল হচ্ছে।
স্হানীয় শিল্পীদের অংশগ্রহনে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান। থাকবে ফুড স্টল, ফ্যাশন স্টলসহ সহ আরো নানান আনন্দের আয়োজন। থাকবে লাইভ স্টেজ পারফর্মেন্স । একটি পরিপুর্ন বিনোদন আয়োজন। আয়োজকরা আশা করছে ইন্টার স্টেট ও দূরের সাবার্ব গুলো থেকে অংশগ্রহনকারিরা এবারের মাল্টিকালচারাল ফেস্টিভ্যালে অংশগ্রহন করবে ।
ফেস্টিভ্যালটিতে ফ্রি পার্কিং এবং কোন প্রবেশ মূল্য নেই।
আয়োজক কমিটির প্রধান মাল্টিকালচারাল সোসাইটি ক্যাম্বেলটাউনের সভাপতি এনাম হক ও সংগঠনের জেনারেল সেক্রেটারী সফিকুল আলম সফিক এক বিবৃতিতে কমিউনটির সকলকে ফেস্টিভ্যালটিতে স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহনের আহবান জানিয়েছেন।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
সিডনিতে ‘রক্তস্নাত ৩৬শে জুলাই’ স্মরণে বিএনপি অস্ট্রেলিয়ার দোয়া ও আলোচনা সভা