স্বেচ্ছাসেবক দল অস্ট্রেলিয়ার কমিটি করতে মতবিনিময় সভার আহবান
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল করতে আগ্রহী অস্ট্রেলিয়া প্রবাসী সকল সম্মানীত সদস্যগণের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক জনাব রাজিব আহসানের নির্দেশক্রমে,বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল অস্ট্রেলিয়া মহাদেশ ও ক্যানবেরা, মেলবোর্ন, ব্রিসবেন শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন কার্যক্রম শুরু হয়েছে।
আস্ট্রেলিয়াতে স্বেচ্ছাসেবক দলের কার্যক্রমে আরও গতিশীলতা আনায়নের জন্য সকলের সুচিন্তিত পরামর্শ ও মতামত গ্রহণের জন্য আগামী ১৭.০৪.২৩ইং তারিখ শনিবার, বিকাল ৪টায়, সিডনি লেকাম্বা লাইব্রেরি হলে উপস্থিত হয়ে, অস্ট্রেলিয়ায় বসবাসরত বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল (বিএনপি)'র সবাইকে মতবিনিময় সভায় উপস্থিত হয়ে গঠনমূলক মতামত/পরামর্শ প্রদান করার জন্য বিনীত আহ্বান জানানো যাচ্ছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক(যুগ্ম সম্পাদক পদমর্যাদা) মোঃ অমি ফেরদৌস স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
সিডনিতে ‘রক্তস্নাত ৩৬শে জুলাই’ স্মরণে বিএনপি অস্ট্রেলিয়ার দোয়া ও আলোচনা সভা