avertisements 2

মাঝ আকাশে বিমানে যাত্রীর ল্যাপটপ বিস্ফোরণে আগুন, আহত ৫

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৪ আগস্ট,সোমবার,২০২৬ | আপডেট: ০৯:১০ পিএম, ২৪ আগস্ট,সোমবার,২০২৬

Text

যুক্তরাষ্ট্রের বিমান পরিষেবা সংস্থা আমেরিকান এয়ারলাইন্সের একটি ফ্লাইট মাঝ আকাশে থাকা অবস্থায় এক যাত্রীর ল্যাপটপ বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। এতে ওই ফ্লাইটের ৫ জন যাত্রী আহত হয়েছেন। ফ্লাইটটি শনিবার (২২ আগস্ট) আটলান্টা শহর থেকে ডালাসের দিতে যাচ্ছিল। খবর এক্সপ্রেসের।

ফ্লাইটের পাইলট সাংবাদিকদের জানান, ফ্লাইট যখন মাঝ আকাশে ছিল, সেসময় এক যাত্রীর ল্যাপটপে আগুন ধরে যায় এবং এতে ৫ জন যাত্রী আহত হয়েছেন। ফ্লাইটের ক্রু এবং অ্যাটেন্ডেন্টরা দ্রুত আগুন নেভাতে পেরেছিলেন। পাইলট জানান, বিমানটি নিরাপদেই ডালাসের বিমানবন্দরে অবতরণ করতে পেরেছে।


ডালাসে পৌঁছানোর পর আহত এক যাত্রীকে হাসপাতালে পাঠানো হয়েছে, বাকিদের আঘাত গুরুতর না থাকায় প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। ফ্লাইটটিতে পাইলট, কো-পাইলট, ক্রু, অ্যাটেন্ডেন্ট ও যাত্রীসহ মোট ১৩৩ জন ছিলেন।

বিমানের ভিতরে আগুন লাগা সত্ত্বেও নিরপদে ফ্লাইটটিকে গন্তব্যে নিয়ে আসায় পাইলট-কো পাইলট ও ক্রু-অ্যাটেন্ডেন্টদের ধন্যবাদ জানিয়েছে আমেরিকান এয়ারলাইন্স।

যুক্তরাষ্ট্রের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, ল্যাপটপে যদি লিথিয়াম ব্যাটারি ব্যবহার করা হয়, তাহলে বিভিন্ন কারণে সেই ব্যাটারি অতিরিক্ত গরম হয়ে আগুন ধরে যেতে পারে।

avertisements 2