আজ মুক্তি পাচ্ছে ৪ ইসরায়েলি জিম্মি
গাজা যুদ্ধবিরতির অংশ হিসেবে আজ বিকেলে চার ইসরায়েলি বন্দীকে মুক্তি দেবে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। শনিবার (২৫ জানুয়ারি) এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএন নিউজ এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, মুক্তিপ্রাপ্তরা হলেন কারিনা আরিয়েভ, লিরি আলবাগ, নামা লেভি এবং গাই গিলবোয়া-দালাল। হামাসের সামরিক শাখা আল কাসসাম ব্রিগেডসের মুখপাত্র আবু উবায়দা এই তথ্য জানিয়েছে।
ইসরাইলি গণমাধ্যম ইয়েদিওথ আহরনথ জানিয়েছে, মুক্তিপ্রাপ্তদের চারজনই নারী। তাদেরকে শনিবার (২৫ জানুয়ারি) বিকেলে ইন্টারন্যাশনাল রেড ক্রিসেন্ট কমিটির (আইসিআরসি) কাছে হস্তান্তর করা হবে। তারা ইসরায়েলি বাহিনীর কাছে মুক্তিপ্রাপ্তদের পৌঁছিয়ে দেবে।
ইসরায়েল আশা করছে যে আজকে হামাস তাদের কাছে জীবিত ও মৃত উভয় শ্রেণির বন্দীদের সম্পূর্ণ তালিকা হস্তান্তর করবে। ইসরায়েলি বাহিনীর অনুমান অনুসারে, ৩৩ জন বন্দীর মধ্যে কমপক্ষে ২৫ জন এখনো বেঁচে আছেন।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
ফ্লোরিডায় ওজন কমানোর নকল ওষুধ বিক্রির অভিযোগে দুই ভারতীয় নারীর বিরুদ্ধে মামলা
দুই দশক পর ইরাক থেকে বিদায় নিল মার্কিন বাহিনী, দেশজুড়ে বিজয় উৎসব
বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম, ব্যারেলপ্রতি প্রায় ১০৬ ডলার
কূটনীতির পথ খোলা, তবে যুক্তরাষ্ট্র হামলা চালালে যুদ্ধের জন্যও ‘সম্পূর্ণ প্রস্তুত’ আমরা: ইরান





