পাকিস্তানের নির্বাচনে প্রথমবারের মতো লড়বেন হিন্দু নারী
ছবি: সংগৃহীত
পাকিস্তানে সাভেরা প্রকাশ নামের একজন হিন্দু নারী দেশটির আসন্ন সংসদ নির্বাচনে প্রার্থী হয়েছেন। খাইবার পাখতুনখোয়ার বুনের জেলার পিকে-২৫ সাধারণ আসনের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন তিনি। এর মাধ্যমে পাকিস্তানের নির্বাচনে সাধারণ আসনের জন্য প্রথমবারের মতো লড়বেন এক হিন্দু নারী। খবর ডনের
পাকিস্তান পিপলস পার্টির হয়ে নির্বাচনে অংশ নেবেন সাভেরা প্রকাশ। ৩৫ বছর বয়সী সাভেরা পেশায় একজন চিকিৎসক। তিনি বুনে জেলায় পিপিপি নারী শাখার সাধারণ সম্পাদক হিসেবে কাজ করেন।
সাভেরা বলেন, তিনি তার বাবা ওম প্রকাশের পদাঙ্ক অনুসরণ করতে চান। এলাকার দরিদ্রদের জন্য কাজ করতে পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান। সাভেরার বাবা ওম প্রকাশও পিপিপি সক্রিয় সদস্য।
২০২২ সালে অ্যাবোটাবাদ ইন্টারন্যাশনাল মেডিক্যাল কলেজ থেকে স্নাতক পাশ করেন সাভেরা। ২৩ ডিসেম্বর তিনি মনোনয়নপত্র জমা দিয়েছেন।
২০২৪ সালের ৮ ফেব্রুয়ারি পাকিস্তানে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
নেতানিয়াহু নন, ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট
যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সিনেটর আল-সাইয়েদের দায়িত্ব কী, বেতন কত
ইসরায়েলের পারমাণু অস্ত্র নিয়ে ৬০ বছরের গোপনীয়তা কি ভাঙতে যাচ্ছে?
পঞ্চম মেয়াদে মার্কিন সিনেটে জিতলেন ফিলিস্তিনি রাশিদা তালিব





