বাংলাদেশে আগাম পর্যবেক্ষক দল পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র
বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগের পরিস্থিতি দেখতে ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের ছয় সদস্যের একটি পর্যালোচনা দল। তারা আগামী ৭ অক্টোবর আসবেন বলে জানা গেছে।
আজ বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ঢাকার মার্কিন দূতাবাসের মুখপাত্র বায়ার্ন শিলার।
বায়ার্ন শিলার জানান, দেশটির দুই গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এই দলটির সফরের আয়োজন করেছে। আগামী ১৩ অক্টোবর পর্যন্ত প্রায় এক সপ্তাহের এই সফরে দলটির সদস্যরা নির্বাচন কমিশন, রাজনৈতিক দল ও নাগরিক সমাজসহ স্থানীয় বিভিন্ন মহলের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন।
প্রতিনিধি দলটির ঢাকা ত্যাগের আগে এখনকার নির্বাচনী পরিস্থিতি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশের কথা রয়েছে।
আগামী জানুয়ারির প্রথম সপ্তাহে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেই নির্বাচনকে ঘিরেই আগামী ৭ থেকে ১৩ অক্টোবর পর্যন্ত বাংলাদেশ সফরে আসছে যুক্তরাষ্ট্রের এই আগাম নির্বাচন পর্যবেক্ষক দল।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
হরমুজ সংকটে দুর্ভিক্ষের ঝুঁকিতে ৪ কোটি ৫০ লাখ মানুষ
যুদ্ধ বন্ধে পাকিস্তানের কাছে নতুন প্রস্তাব পাঠালো ইরান
আর ভদ্রতা নয়, অস্ত্র হাতে এআই ছবি দিয়ে ইরানকে হুমকি ট্রাম্পের
বাংলাদেশ-ভারত সম্পর্ক যেন আর ভালো না হয়, প্রার্থনা আসামের মুখ্যমন্ত্রীর





