কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর বিবাহ বিচ্ছেদ
বহুদিন ধরেই শোনা যাচ্ছিলো এ দম্পতির সম্পর্কের টানাপড়েনের কথা। সাবেক কানাডিয়ান টেলিভিশন হোস্ট সোফির সঙ্গে ট্রুডোর বিয়ে হয় ২০০৫ সালে। ১৮ বছরের সংসারে তাদের তিনটি সন্তান। বড়ো ছেলে জেভিয়ার, এ বছরই পা দেবে ষোলোতে। মেয়ে এলিয়া গ্রেসের বয়স ১৪। ছোটো ছেলে হেড্রিয়েনের বয়স ৯। সূত্র: টরন্টো স্টার
[৩] জাস্টিন ট্রুডো এবং তার স্ত্রী সোফি গ্রেগরি ট্রুডো সেপারশনের জন্য এরই মধ্যে কাগজপত্রে সই করেছেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে। এই বিবৃতিতে দুজনের বক্তব্যও তুলে ধরা হয়েছে। পরে তারা এই ঘোষণাটি তাদের ইনস্টাগ্রামে শেয়ার করেন।
[৪] বিবৃতিতে তারা বলেন, অনেক ফলপ্রসূ ও কঠিন আলোচনার পর আমরা বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছি। বরাবরের মতোই আমরা একে অপরের প্রতি গভীর ভালোবাসা ও শ্রদ্ধা বজায় রেখে পরিবার ঘনিষ্ঠ সদস্য হয়ে থাকব। আমরা যা কিছু একসঙ্গে গড়েছি, তার জন্য শ্রদ্ধা রইল। যা কিছু আমাদের গড়ে তোলার কথা, সেই কাজ চলবে।
[৫] সন্তানদের ভালোর জন্য তাদের ও পরিবারের ব্যক্তিগত গোপনীয়তার প্রতি সম্মান জানাতে সবার কাছে অনুরোধ করেছেন জাস্টিন ও সোফি।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
বেফাঁস মন্তব্য করায় ট্রাম্পকে ধুয়ে দিলেন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি
ইসরায়েল ছাড়া যুক্তরাষ্ট্রের কোনও অস্তিত্ব নেই: মার্কিন রাষ্ট্রদূত
সুইডেনের নতুন আইন: ‘ভালো আচরণ’ না করলে অভিবাসীদের বসবাসের অনুমতি বাতিল
ইরানের পারমাণবিক অস্ত্র থাকলে ইসরায়েল দুই ঘণ্টাও টিকতো না: ট্রাম্প





