লক্ষ্যমাত্রার মাত্র ১৫ শতাংশ ভ্যাকসিন দিতে পেরেছে অস্ট্রেলিয়া
অস্ট্রেলিয়া ৩১ মার্চের মধ্যে ৪০ লাখ কভিড ভ্যাকসিন সরবরাহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করলেও তা পূরণে ঘাটতি তৈরি হয়েছে। এখনো ৩০ লাখ ৪০ হাজার ডোজ দেওয়া হয়নি।
অন্যদিকে ব্রিসবেন শহরে আবারও লকডাউন ঘোষণার দুদিন পর লক্ষ্যমাত্রার ৮৫ শতাংশ ঘাটতির বিষয়টি সামনে আসে। এর পর থেকে সরকারের ভ্যাকসিন কার্যক্রম নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। স্বাস্থ্যমন্ত্রী গ্রেগ হান্ট জানিয়েছেন, মোট টিকা নেওয়ার সংখ্যা দাঁড়িয়েছে ছয় লাখ ৭০ হাজার। তবে স্বাস্থ্যকর্মীদের এখনো কেন টিকা দেওয়া হয়নি সে বিষয়ে জানা যায়নি।
তবে গেল জানুয়ারিতে প্রধানমন্ত্রী স্কট মরিসন মার্চ মাসের মধ্যে ৪০ লাখ মানুষকে টিকা দেওয়া হবে বলে আশ্বাস দিয়েছিলেন। তারপর চলতি মাসের শুরুতে ভ্যাকসিনের লক্ষ্যমাত্রার সময় মার্চ থেকে বাড়িয়ে এপ্রিল করা হয়। এ ছাড়া অক্টোবরের মধ্যে দেশটির প্রত্যেক নাগরিককে পুরোপুরি টিকা দেওয়ার প্রতিশ্রুতিও বাতিল করে সরকার।
উল্লেখ্য, মহামারি শুরু হওয়ার পর থেকে দেশটিতে ৯০৯ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে, ২৯ হাজার ৩০০ জন সংক্রমিত হয়েছে।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
বিএনপি অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া শাখার দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা
বাংলাদেশে নারীর রহস্যজনক মৃত্যু: তদন্ত প্রভাবিত করতে ৯০ হাজার ডলার ঘুষের অভিযোগ, অস্ট্রেলীয়-বাংলাদেশি গ্রেপ্তার
অস্ট্রেলিয়ায় অধিকাংশ বিদেশি শিক্ষার্থীর পরিবার আনার সুযোগ সীমিত করার ঘোষণা
অস্ট্রেলিয়ায় আন্তর্জাতিক শিক্ষার্থীদের পরিবার আনার সুযোগ বন্ধের পথে!





