দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে মঙ্গলবার বৃষ্টি হতে পারে
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৬ ডিসেম্বর,সোমবার,২০২২ | আপডেট: ০৩:০৭ এএম, ২৪ মার্চ,মঙ্গলবার,২০২৬
দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপের কারণে আগামী মঙ্গলবার দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে বৃষ্টি হতে পারে। আজ রোববার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানান।
তিনি বলেন, 'নিম্নচাপটি এখন শ্রীলঙ্কার উপকূলের কাছাকাছি রয়েছে। নিম্নচাপটি উত্তর বঙ্গোপসাগরের দিকে এগিয়ে আসলে এর প্রভাবে মঙ্গলবার চট্টগ্রাম, রাঙ্গামাটি, কুমিল্লা ও সিলেটে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে।' তবে এতে সারাদেশের তাপমাত্রায় তেমন কোনো পরিবর্তন হবে না বলে জানান তিনি।
আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক বলেন, 'বর্তমানে দেশে স্বাভাবিকের তুলনায় বেশি তাপমাত্রা বিরাজ করছে। গত বছর এ সময়ে রাজশাহী-রংপুরে তাপমাত্রা ৮-১০ ডিগ্রি সেলসিয়াস থাকলেও এখন ১২-১৪ ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করছে।'
চলতি মাসের শেষের দিকে এ অবস্থার পরিবর্তন হতে পারে, অর্থাৎ তাপমাত্রা কমে শৈত্যপ্রবাহ নেমে আসতে পারে বলেও জানান তিনি।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
মা আমাকে ধাক্কা দিয়ে বের করে দিল, নিজে আর পারল না: শিশু আলিফ
অবৈধভাবে মজুদ ৮০০ লিটার পেট্রল জব্দ, ৪০ হাজার টাকা জরিমানা
কুমিল্লায় বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৪ জনসহ নিহত ৫
স্ত্রী ও শিশু সন্তানকে হত্যার পর যুবকের আত্মহত্যা





