৪৮ বছর বয়সে এসএসসি পাস করলেন পৌর কাউন্সিলর
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পৌরসভার দুইবারের নির্বাচিত কাউন্সিলর আব্দুস সামাদ ৪৮ বছর বয়সে এসএসসি পাস করেছেন। সোমবার (২৮ নভেম্বর) দুপুরে পরীক্ষার ফলাফল প্রকাশের পর দেখা যায় তিনি পীরগঞ্জ কারিগরি উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় জিপিএ-৪.৯৩ পেয়ে উত্তীর্ণ হয়েছেন। এর মাধ্যমে তিনি প্রমাণ করলেন লেখা-পড়ার কোনো নির্দিষ্ট বয়স নেই।
গুয়াগাঁও মহল্লার বাসিন্দা ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর সামাদ দুই পুত্র সন্তানের জনক। তার বড় ছেলে নাহিদ হাসান ২০২০ এসএসসি পাস করে দিনাজপুর পলিটেকনিক ইন্সটিটিউটে ইলেকট্রিক্যাল ট্রেডে চতুর্থ সেমিস্টারে পড়ছে। ছোট ছেলে সজিব আলী কোরআনের হাফেজ। এখন পীরগঞ্জ এস আই সিনিয়র ফাজিল মাদরাসার ৬ষ্ঠ শ্রেণির ছাত্র।
কাউন্সিলর আব্দুস সমাদ জানান, পারিবারিক সমস্যার কারণে বাল্যকালে তিনি পড়া লেখা করতে পারেননি। পৌর কাউন্সিলর নির্বাচিত হওয়ার পর সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে তাকে মিশতে হচ্ছে। সমাজের সঙ্গে তাল মিলাতে তার প্রতিষ্ঠানিক শিক্ষার দরকার আছে। তাই তিনি এসএসসি পরীক্ষায় অংশ নেন। এটা তার জন্য জরুরি ছিল। আগামীতে উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার বাসনাও রয়েছে তার।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
সিলেটে হঠাৎ বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি মন্ত্রী আরিফুল হক
স্বামীর ৬ লাখ টাকা আত্মসাতের মামলায় স্ত্রী কারাগারে
বাবার বাড়ি থেকে নাস্তা কম নেওয়ায় অন্তঃসত্ত্বা গৃহবধূরকে মারধর, ৯ দিন পর মৃত্যু
ছুটি বিতর্কে ভাইরাল ইউএনও,সেবা না পেয়ে ফিরছেন মানুষ





