নীতি-নৈতিকতার সঙ্গে কখনো আপস করিনি: বিদায়ী তথ্যসচিব
ছবি : সংগৃহীত
মেয়াদ শেষ হওয়ার আগেই অবসর প্রসঙ্গে তথ্য ও সম্প্রচার সচিব মো. মকবুল হোসেন জানিয়েছেন, এ রকম অবস্থার জন্য কখনও প্রস্তুত ছিলাম না। আমি আমার জীবনে নীতি-নৈতিকতার সঙ্গে কখনও আপস করিনি।
সোমবার (১৭ অক্টোবর) দুপুরে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
এ সময় মো. মকবুল হোসেন তার বিরুদ্ধে ওঠা সরকারবিরোধীদের সঙ্গে যোগাযোগের অভিযোগ অস্বীকার করেন। এ প্রসঙ্গে বিদায়ী তথ্যসচিব বলেন, যতদিন বেঁচে আছি, মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে বাঁচব। তারেক রহমানকে আমি সরাসরি কখনও দেখিনি। কোনো বিষয় যদি আপনাদের নলেজে আসে, তাহলে পত্রিকায় প্রকাশ করবেন এবং খুঁজে বের করে প্রশ্ন করবেন। সচিব মো. মকবুল হোসেন বলেন, সবাই ভালো থাকবেন, দোয়া করবেন।
এর আগে রোববার সচিব মো. মকবুল হোসেনকে অবসরে পাঠানোর বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মো. মকবুল হোসেনকে সরকারি চাকরি আইন, ২০১৮-এর ধারা ৪৫ অনুযায়ী জনস্বার্থে অবসর দেওয়া হয়েছে।
জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকরের নির্দেশ দেওয়া হয়েছে।
২০২৩ সালের ২৫ অক্টোবর অবসরে যাওয়ার কথা ছিল মো. মকবুল হোসেনের। তার এক বছর আগেই তাকে অবসর দেওয়া হলো।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
দায়িত্বরত অবস্থায় নিজের মাথায় গুলি চালিয়ে পুলিশ সদস্যের আত্মহত্যা
মা আমাকে ধাক্কা দিয়ে বের করে দিল, নিজে আর পারল না: শিশু আলিফ
অবৈধভাবে মজুদ ৮০০ লিটার পেট্রল জব্দ, ৪০ হাজার টাকা জরিমানা
কুমিল্লায় বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৪ জনসহ নিহত ৫





