পদ্মা সেতুর নাট-বল্টু খোলা বায়েজিদের জামিন স্থগিত
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৮ সেপ্টেম্বর,রবিবার,২০২২ | আপডেট: ০৭:২৭ এএম, ১ এপ্রিল,
বুধবার,২০২৬
ছবি: বায়েজিদ তালহা
পদ্মা সেতুর রেলিং থেকে নাট-বল্টু খোলার ঘটনায় দায়ের করা বিশেষ ক্ষমতা আইনের মামলায় আসামি বায়েজিদ তালহাকে হাইকোর্টের দেওয়া জামিন ৩১ অক্টোবর পর্যন্ত স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত।
হাইকোর্টের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি নিয়ে রবিবার (১৮ সেপ্টেম্বর) বিচারপতি এম. ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন চেম্বার জজ আদালত এ আদেশ দেন।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল এস এম মুনীর। তাকে সহযোগিতা করেন সহকারী অ্যাটর্নি জেনারেল মো. সাইফুল আলম ও মুহাম্মদ শাহীন মীরধা।
এর আগে গত ২৭ জুন পদ্মা সেতুর রেলিং থেকে নাট-বল্টু খোলার ঘটনায় দায়ের করা মামলার আসামি বায়েজিদ তালহার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন শরীয়তপুরের আদালত। শরীয়তপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. সালেহুজ্জামান তার রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়।
পরে ওই ঘটনায় দায়ের করা বিশেষ ক্ষমতা আইনের মামলায় আসামি বায়েজিদ তালহাকে জামিন দেন হাইকোর্ট। গত ১৪ সেপ্টেম্বর বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এরপর সে জামিন আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আবেদন জানায়।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
মা আমাকে ধাক্কা দিয়ে বের করে দিল, নিজে আর পারল না: শিশু আলিফ
অবৈধভাবে মজুদ ৮০০ লিটার পেট্রল জব্দ, ৪০ হাজার টাকা জরিমানা
কুমিল্লায় বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৪ জনসহ নিহত ৫
স্ত্রী ও শিশু সন্তানকে হত্যার পর যুবকের আত্মহত্যা





