নোয়াখালীতে সাবেক স্ত্রীর নগ্ন ছবি ফেসবুকে পোস্ট, স্বামী গ্রেফতার
নোয়াখালীতে এবার স্ত্রীর নগ্ন ছবি ফেসবুকে পোস্ট, স্বামী গ্রেফতার
নোয়াখালীর সেনবাগ উপজেলার কাদরা ইউনিয়নে সাবেক স্ত্রীর (২২) অর্ধনগ্ন ও আপত্তিকর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে ওসমান গনি (২৮) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে একটি স্মার্টফোন জব্দ করা হয়।
শনিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে সেনবাগের ফকিরহাট এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত ওসমান গনিকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত ওসমান গনি পাশ্ববর্তী কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার দৌলখাড় ইউনিয়নের কেকৈয়া মুন্সি বাড়ির নাজির আহম্মেদের ছেলে।
অভিযোগ সূত্রে জানা গেছে, গত ৬ বছর আগে সেনবাগের কাদরা ইউনিয়নে বিয়ে করেন ওসমান গনি। বিয়ের পর থেকে সাংসারিক বিভিন্ন বিষয় নিয়ে ওসমান তার স্ত্রীকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছিলো। একপর্যায়ে গত ২১ জুলাই বাবার বাড়িতে এসে ওসমান গনিকে তালাকনামা পাঠায় তার স্ত্রী। তালাকের বিষয়টি জানতে পেরে মোবাইলফোনে ও বিভিন্ন মাধ্যমে স্ত্রীকে প্রাণনাশের হুমকি ও ভয়ভীতি দেখায় ওসমান। বিষয়টি ওসমানের মা এবং ভাইকে একাধিকবার জানালেও তারা এ বিষয়ে কোন ব্যবস্থা নেয়নি। বরং ওসমান তার ওপর আরও বেশি ক্ষিপ্ত হয় এবং তার স্ত্রীর নামে ফেসবুকে একটি ভূয়া আইডি খুলে সেখানে তার অর্ধনগ্ন ও আপত্তিকর ছবি পোস্ট করতে থাকে। বিষয়টি চাপা দেওয়ার জন্য সে ভুক্তভোগির কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে এবং দাবিকৃত টাকা না পেয়ে আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধবদের মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপে ও এসব ছবি পাঠাতে থাকে।
এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদি হয়ে শনিবার দুপুরে সেনবাগ থানায় ওসমান গনি, ওসমানের বড় ভাই আলাউদ্দিন ও মা ছালেহা বেগমকে আসামি করে একটি অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে ওসমানকে গ্রেফতার করে।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে পর্ণোগ্রাফি নিয়ন্ত্রণ ও ডিজিটাল নিরাপত্তা আইনে ওসমানকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিকভাবে তার মোবাইল জব্দ করার পর অভিযোগের সত্যতা পাওয়া গেছে। রোববার সকালে গ্রেফতারকৃত আসামীকে বিচারিক আদালতে প্রেরণ করা হবে।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
সিলেটে হঠাৎ বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি মন্ত্রী আরিফুল হক
স্বামীর ৬ লাখ টাকা আত্মসাতের মামলায় স্ত্রী কারাগারে
বাবার বাড়ি থেকে নাস্তা কম নেওয়ায় অন্তঃসত্ত্বা গৃহবধূরকে মারধর, ৯ দিন পর মৃত্যু
ছুটি বিতর্কে ভাইরাল ইউএনও,সেবা না পেয়ে ফিরছেন মানুষ





