শোক দিবসে জাতীয় পতাকা উত্তোলন করতে গিয়ে দুই ভাইয়ের মৃত্যু
কিশোরগঞ্জের ইটনায় জাতীয় শোক দিবসে জাতীয় পতাকা উত্তোলন করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। সোমবার (১৫ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলা সদরের খাদ্য গুদামের সামনে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- ইটনা উপজেলা সদরের নগরহাটি এলাকার নেপাল কর্মকারের ছেলে হৃদয় কর্মকার (২৫) ও তার ছোট ভাই বিজয় কর্মকার (১৭)।
স্বজনরা জানান, সোমবার সকাল সাড়ে ৮টার দিকে ইটনা খাদ্য গুদামের পশ্চিম দিকে নিজেদের ব্যবসা প্রতিষ্ঠানে জাতীয় শোক দিবস উপলক্ষে স্টিলের পাইপে জাতীয় পতাকা উত্তোলন করতে গিয়ে বৈদ্যুতিক খুঁটিতে জড়িয়ে বিদ্যুতায়িত হন বড় ভাই বিজয় কর্মকার। তাঁকে ছাড়াতে গিয়ে বিদ্যুতায়িত হন ছোট ভাই দুর্জয় কর্মকার। পরে স্থানীয়রা দুই ভাইকে উদ্ধার করে ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন। দুই ভাইয়ের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম মোল্লা বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
দায়িত্বরত অবস্থায় নিজের মাথায় গুলি চালিয়ে পুলিশ সদস্যের আত্মহত্যা
মা আমাকে ধাক্কা দিয়ে বের করে দিল, নিজে আর পারল না: শিশু আলিফ
অবৈধভাবে মজুদ ৮০০ লিটার পেট্রল জব্দ, ৪০ হাজার টাকা জরিমানা
কুমিল্লায় বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৪ জনসহ নিহত ৫





