তিন বন্ধু মিলে করত জনশূন্য ঘরের জিনিসপত্র চুরি
রাউজানে চুরির দায়ে গ্রেপ্তার তিন বন্ধু
তিন বন্ধু মিলে চুরি করত জনশূন্য বসতঘরের জিনিসপত্র। বসতঘরের ছোটখাটো জিনিসপত্র নয়, টিভি-ফ্রিজ, পাখা, কম্প্রেসার মেশিন, গ্যাস সিলিন্ডারসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র চুরি করে বিভিন্নজনের কাছে গোপনে বিক্রি করত তিনজন। অবশেষে রাউজান থানা পুলিশের জালে ধরা পড়েছে তিন চোর।
আজ সোমবার ভোরে রাউজান পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত তিনজন হলেন, রাউজান পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ফিতর মো. চৌধুরী বাড়ি আবদুল গাফফার সুলালের ছেলে মোফচ্ছেল হোসেন ওরফে আরিফ চৌধুরী (২০), একই এলাকার মো. সুলতানের ছেলে মো. তাহের হোসেন ওরফে রিয়াদ ( ২১) ও নোয়াখালী জেলার হাতিয়া থানার দিদার হোসেনের ছেলে ও রাউজান বাঘপুকুর পাড়ে বসবাসকারি মো. হাসান (১৯)।
রাউজান থানার ওসি আবদুল্লাহ আল হারুন বলেন, গত ৩ আগস্ট নন্দিপাড়াস্থ প্রয়াত শ্যামল ভট্টাচার্য্যের বাড়িতে জানালা কেটে প্রবেশ করে চোরের দল। চুরির ঘটনায় তাদের বিরুদ্ধে ভূক্তভোগী ইলা ভট্টাচার্য্য বাদী হয়ে মামলা দায়ের করলে পুলিশ তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তার হওয়া চোরের দেওয়া তথ্যের ভিত্তিতে চোরাইকৃত আসবাবপত্র উদ্ধার করা হয়। সোমবার দুপুরে তিনজনকে চট্টগ্রাম আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছি।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
দায়িত্বরত অবস্থায় নিজের মাথায় গুলি চালিয়ে পুলিশ সদস্যের আত্মহত্যা
মা আমাকে ধাক্কা দিয়ে বের করে দিল, নিজে আর পারল না: শিশু আলিফ
অবৈধভাবে মজুদ ৮০০ লিটার পেট্রল জব্দ, ৪০ হাজার টাকা জরিমানা
কুমিল্লায় বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৪ জনসহ নিহত ৫





