খুলনার ডুমুরিয়ায় বাসের ধাক্কায় নিহত ২ আহত ১১
খুলনার ডুমুরিয়া উপজেলায় বুধবার সকালে বাসের ধাক্কায় ২ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১১ জন। ডুমুরিয়া থানার ওসি শেখ কনি মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন সাতক্ষীরা জেলার তালা উপজেলার খলিশখালী গ্রামের আলী ওসমান এবং খুলনার ডুমুরিয়া উপজেলার গোলনা গ্রামের আব্দুল খালেক। এর মধ্যে আলী ওসমান ওষুধ কোম্পানীর রিপ্রেজেন্টেটিভ এবং আব্দুল খালেক গাছ কাটা শ্রমিক।
স্থানীয় লোকজন জানান, বুধবার সকালে খুলনা থেকে যাত্রীবাহী একটি বাস সাতক্ষীরার দিকে যাচ্ছিল। পথিমধ্যে ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া এলাকায় বাসটি বিপরীত দিক থেকে আসা একটি ভ্যান ও মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এরপর নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে গিয়ে পড়ে। এতে ২ জন ঘটনাস্থলেই নিহত এবং ১১ জন আহত হন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম আহতদেরকে উদ্ধার করে। আহতদের মধ্যে ৩ জনকে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং ৮ জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
দায়িত্বরত অবস্থায় নিজের মাথায় গুলি চালিয়ে পুলিশ সদস্যের আত্মহত্যা
মা আমাকে ধাক্কা দিয়ে বের করে দিল, নিজে আর পারল না: শিশু আলিফ
অবৈধভাবে মজুদ ৮০০ লিটার পেট্রল জব্দ, ৪০ হাজার টাকা জরিমানা
কুমিল্লায় বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৪ জনসহ নিহত ৫





