বান্দরবানে সেনাবাহিনী-সন্ত্রাসী গোলাগুলি, সেনাসহ নিহত ৪
ফাইল ছবি
বান্দরবানের রুমায় সেনাবাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। ওই ঘটনায় ১ জন সেনা সদস্য ও ৩ সন্ত্রাসী নিহত হয়েছে। এছাড়াও গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন সৈনিক ফিরোজ। নিহত সেনা সদস্যের নাম হাবিবুর রহমান, তিনি সিনিয়র ওয়ারেন্ট অফিসার ছিলেন। তবে নিহত জনসংহতি সমিতির ৩ জনের নাম জানা যায়নি।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানানো হয়েছে, ‘বান্দরবনের রুমায় সেনাবাহিনীর উপর সন্ত্রাসীদের হামলা, এক সেনা সদস্য ও তিনজন সন্ত্রাসী নিহত।”
গতকাল বুধবার (২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টায় বান্দরবানের রুমা উপজেলার রুমা-রাঙামাটি সীমান্তবর্তী দুর্গম বতিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে জানা গেছে। আর্মি ২৮ বীর রুমা জোন থেকে এ তথ্য জানানো হয়েছে।
এদিকে আজ বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) সকালে সেনাবাহিনীর হেলিকপ্টারে হতাহতদের উদ্ধার করে সিএমএইচ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে ১টি এসএমজি, ৩ টি দেশীয় বন্দুক, ৩ টি সেনাবাহিনীর আদলে পোশাক, ২৮০ রাউন্ড গুলিসহ বিপুল গোলাবারুদ উদ্ধার করেছে। এদিকে ঘটনাস্থল ও আশপাশের এলাকাগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
থাপ্পড় মারায় প্রকাশ্যে কলেজ শিক্ষিকাকে জুতাপেটা করলেন বিএনপি নেতা
দায়িত্বরত অবস্থায় নিজের মাথায় গুলি চালিয়ে পুলিশ সদস্যের আত্মহত্যা
মা আমাকে ধাক্কা দিয়ে বের করে দিল, নিজে আর পারল না: শিশু আলিফ
অবৈধভাবে মজুদ ৮০০ লিটার পেট্রল জব্দ, ৪০ হাজার টাকা জরিমানা





