ফ্ল্যাটবাসায় হাত-পা বাঁধা নারীর মরদেহ উদ্ধার
মুক্তা বেগম
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ফ্ল্যাটবাসার তালা ভেঙে এক নারী গার্মেন্টস কর্মীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার (২৪ জানুয়ারি) রাতে মিজমিজি পূর্বপাড়া এলাকায় মদিনা মসজিদ-সংলগ্ন হক ভিলার নিচতলা থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে।
পারিবারিক কলহের জেরে হত্যার পর ঘর তালাবদ্ধ করে স্বামী সোহাগ পালিয়ে গেছে বলে অভিযোগ নিহতের পরিবারের।
নিহত মুক্তা বেগম ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানাধীন খড়মপুর গ্রামের মো. খোকন মিয়ার মেয়ে। তারা দীর্ঘদিন ধরে মো. শহিদুল্লাহ মালিকানাধীন হক ভিলার নিচ তলায় ভাড়া থাকত। নিহত মুক্তা আদমজী ইপিজেড এলাকায় অনন্ত গার্মেন্টেস এবং স্বামী সোহাগ সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় মজিব ফ্যাশনে চাকরি করত।
বাড়িওয়ালা মো. শহিদুল্লাহ আরটিভি নিউজকে জানিয়েছেন, সোমবার সন্ধ্যার পর নিহতের খালা ফোন করে জানায় মুক্তার স্বামী তার স্ত্রীকে মেরে ফেলেছে। পরে আমরা মেয়ের চাচাকে ফোন করে বিষয়টি জানিয়েছি। তাদের মধ্যে কখনও পারিবারিক ঝগড়াঝাটি করতে দেখিনি বা শুনিনি।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে আমরা ঘরের তালা ভেঙে লাশটির হাত, পা ও মুখ বাধা অবস্থায় দেখতে পাই। চোখে আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হবে। নিহতের স্বামী পলাতক রয়েছে।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
থাপ্পড় মারায় প্রকাশ্যে কলেজ শিক্ষিকাকে জুতাপেটা করলেন বিএনপি নেতা
দায়িত্বরত অবস্থায় নিজের মাথায় গুলি চালিয়ে পুলিশ সদস্যের আত্মহত্যা
মা আমাকে ধাক্কা দিয়ে বের করে দিল, নিজে আর পারল না: শিশু আলিফ
অবৈধভাবে মজুদ ৮০০ লিটার পেট্রল জব্দ, ৪০ হাজার টাকা জরিমানা





