নির্বাচনে কারচুপি হলে দুই প্রার্থীর আত্মহত্যার ঘোষণা
সিরাজুল ইসলাম সিরাজ ও সামছুল আরেফিন
ফেনীর সোনাগাজী সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটে কারচুপি হলে আত্মহত্যার ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সামছুল আরেফিন। একই অভিযোগ এনে আত্মহত্যার ঘোষণা দিয়েছেন উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও জাতীয় পার্টি মনোনীত চেয়ারম্যান প্রার্থী সিরাজুল ইসলাম সিরাজও। রবিবার (১৯ ডিসেম্বর) দুপুরে সোনাগাজী মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ ঘোষণা দেন।
এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের, স্বরাষ্ট্রমন্ত্রী ও ফেনীর পুলিশ প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করে সিরাজুল ইসলাম সিরাজ বলেন, ‘আমার ৩৫ বছরের রাজনীতির অর্জনটি যেন কেউ ছিনিয়ে নিতে না আসে। যদি ছিনিয়ে নিয়ে যায়, যদি আমার ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে না পারে তাহলে আত্মহত্যা ছাড়া কিছুই করার থাকবে না আমার।’
এর আগে আওয়ামী লীগের বিদ্রোহী (ঘোড়া প্রতীক) প্রার্থী সামছুল আরেফিনও ভোট কারচুপির ষড়যন্ত্র হচ্ছে অভিযোগ করে আত্মহত্যার ঘোষণা দেন। সদর ইউনিয়নের চরখোয়াজ গ্রামে নিজ বাড়িতে গত শুক্রবার সন্ধ্যায় শামসুল আরেফিন সাংবাদিকদের ডেকে তিনি এ ঘোষণা দেন।
শামসুল আরেফিন সদর ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক। নির্বাচনে মনোনয়ন না পাওয়ায় উপজেলা আওয়ামী লীগ থেকে তিনি সামাজিক যোগাযোগের মাধ্যমে ঘোষণা দিয়ে পদত্যাগ করেন।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
সিলেটে হঠাৎ বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি মন্ত্রী আরিফুল হক
স্বামীর ৬ লাখ টাকা আত্মসাতের মামলায় স্ত্রী কারাগারে
বাবার বাড়ি থেকে নাস্তা কম নেওয়ায় অন্তঃসত্ত্বা গৃহবধূরকে মারধর, ৯ দিন পর মৃত্যু
ছুটি বিতর্কে ভাইরাল ইউএনও,সেবা না পেয়ে ফিরছেন মানুষ





