স্ত্রীর পরকীয়া,‘ফেসবুক লাইভে’ প্রবাসীর আত্মহত্যা
নিহত প্রবাসী
কুমিল্লার এক যুবক ফেসবুকে লাইভে এসে ফাঁস দিয়ে আত্মহত্যা করার খবর পাওয়া গেছে। মঙ্গলবার (৭ ডিসেম্বর) সৌদি আরবের তায়েফে ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে লাইভে এসে আত্মহত্যা করেন তিনি। নিহত ব্যক্তি কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার এলাকার টনকী ইউনিয়নের মাজুর গ্রামের জাহাঙ্গীর আলম সরকারের ছেলে সবুজ সরকার।
জানা গেছে, গত চারদিন আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মানসিক বিষণ্ণতা নিয়ে একটি স্ট্যাটাস দেন সবুজ। সেখানে তিনি লেখেন, ‘কষ্ট আর মানতে পারি না, এই দুনিয়াতে শুধু কষ্ট নিয়ে আসলাম। ’ ওই স্ট্যাটাসের একটি কমেন্টে তিনি লেখেন, ‘ একটি মেয়ে আমার জীবন শেষ করে দিয়েছে। ’
নিহতের চাচাতো ভাই আরিফুর রহমান জানান, এক সময় গাড়িচালক ছিলেন সবুজ। সেই সুবাদে পার্শ্ববর্তী বাইরা গ্রামের এক মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে তার। প্রায় ৫ বছর আগে সবুজ সৌদি আরবে পাড়ি জমান। সেখানে যাওয়ার ৮ মাসের মাথায় মোবাইল ফোনের মাধ্যমে তাদের বিয়ে হয়। বিয়ের দুই বছর পর পর্যন্ত বেশ ভালো ছিল তাদের সম্পর্ক। এদিকে হঠাৎ করে সবুজ জানতে পারেন তার স্ত্রী পরকীয়ায় জড়িয়ে পড়েছেন। এমনকি কয়েকবার সে বাড়ি থেকে পালিয়েও গিয়েছিলেন। বিষয়টি জানার পরও সবুজ তাকে ক্ষমা করে দিয়ে সংসার করতে রাজি হন।
তিনি আরও জানান, কিছুদিন আগে ওই উপজেলার ত্রিশ গ্রামের এক যুবকের সঙ্গে পালিয়ে যান তার স্ত্রী। বিষয়টি কিছুতেই মেনে নিতে পারেনি সবুজ। যে কারণে মঙ্গলবার (৭ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক লাইভে এসে আত্মহত্যা করেন।
বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার এ তথ্য নিশ্চিত করে বলেন, প্রবাসীর আত্মহত্যার কথা শুনেছি।তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
সিলেটে হঠাৎ বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি মন্ত্রী আরিফুল হক
স্বামীর ৬ লাখ টাকা আত্মসাতের মামলায় স্ত্রী কারাগারে
বাবার বাড়ি থেকে নাস্তা কম নেওয়ায় অন্তঃসত্ত্বা গৃহবধূরকে মারধর, ৯ দিন পর মৃত্যু
ছুটি বিতর্কে ভাইরাল ইউএনও,সেবা না পেয়ে ফিরছেন মানুষ





