avertisements 2

মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, তিন স্কুলছাত্র নিহত

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৮ নভেম্বর,সোমবার,২০২১ | আপডেট: ১০:৫৩ পিএম, ৭ আগস্ট,শুক্রবার,২০২৬

Text

টাঙ্গাইলের ঘাটাইলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে তিন স্কুলছাত্র নিহত হয়েছে। সোমবার (৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ঘাটাইল-ধলাপাড়া সড়কের চেয়ারম্যান বাড়ি মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার ধলাপাড়া ইউনিয়নের ঝাইপাটা গ্রামের মৃত সমির উদ্দিনের ছেলে শরীফ, একই গ্রামের শাহজালালের ছেলে আবু বক্কর ও মৃত রমজান আলীর ছেলে শাহীন। তারা তিনজন ধলাপাড়া এস ইউপি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল।

ধলাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. এজাহারুল ইসলাম ভূঁইয়া জানান, তিন শিক্ষার্থী একটি মোটরসাইকেল নিয়ে ঘুরতে গেছিলো। মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলে তিনজন নিহত হয়েছে। পরে নিহতদের স্বজনরা এসে তাদের মরদেহ বাড়িতে নিয়ে যান।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2