গুজব ছড়ানোর অভিযোগে বদরুন্নেসার শিক্ষিকা আটক
সম্প্রতি দেশজুড়ে চলমান ধর্মীয় উত্তেজনাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে পুরোনো ভিডিওতে গুজব ছড়ানোর অভিযোগে বেগম বদরুন্নেসা কলেজের সহকারী অধ্যাপক রুমা সরকারকে আটক করা হয়েছে।
বুধবার (২০ অক্টোবর) সকালে রাজধানীর বেইলি রোডের নিজ বাসা থেকে তাকে আটক করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
সম্পর্কিত খবর
র্যাবের লিগ্যাল আ্যন্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ব্যবহার করে একটি ভিডিও ভাইরাল করেন রুমা সরকার। যে ভিডিও অনেক আগের এবং সম্প্রতি কোনো ঘটনার সঙ্গে মিল নেই। এছাড়া তিনি ফেসবুক লাইভে এসে উসকানিমূলক তথ্য ছড়িয়েছেন। এতে সাম্প্রদায়িক সম্প্রতি বিনষ্ট হতে পারে বলে আশঙ্কা ছিলো। এ জন্য তাকে আমরা হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছি।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মামলা হবে কি-না এখনই বলা যাচ্ছে না। পরবর্তীতে আইনি প্রক্রিয়া মেনে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
থাপ্পড় মারায় প্রকাশ্যে কলেজ শিক্ষিকাকে জুতাপেটা করলেন বিএনপি নেতা
দায়িত্বরত অবস্থায় নিজের মাথায় গুলি চালিয়ে পুলিশ সদস্যের আত্মহত্যা
মা আমাকে ধাক্কা দিয়ে বের করে দিল, নিজে আর পারল না: শিশু আলিফ
অবৈধভাবে মজুদ ৮০০ লিটার পেট্রল জব্দ, ৪০ হাজার টাকা জরিমানা





