বাবাকে খুনের দায়ে ছেলের যাবজ্জীবন
বাবাকে খুনের দায়ে ছেলের যাবজ্জীবন
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৩ অক্টোবর,রবিবার,২০২১ | আপডেট: ০১:০৩ এএম, ২৪ মার্চ,মঙ্গলবার,২০২৬
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় পারিবারিক কলহে বাবাকে হত্যার দায়ে শাহিনুর রহমান নামে একজনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। এ সময় আরও ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়।
রোববার (৩ অক্টোবর) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র দায়রা জজ মো. জুলফিকার আলী খাঁন এ রায় দেন।
জানা গেছে, ২০১৭ সালের ২৪ সেপ্টেম্বর জামালপুরের দেওয়ানগঞ্জের খড়মা খানপাড়া এলাকায় পারিবারিক কলহে বাবা আবু সাঈদকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে শাহিনুর। পরে গুরুতর অবস্থায় আবু সাঈদকে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে অবস্থার অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।ময়মনসিংহ মেডিকেলে যাওয়ার সময় তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের মেয়ে কালনী আক্তার বাদী হয়ে ২৫ সেপ্টেম্বর দেওয়ানগঞ্জ থানায় হত্যা মামলা করেন। কিছুদিন পলাতক থাকার পর শাহিনুর ২০১৭ সালের ১০ ডিসেম্বর আত্মসমর্পণ করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী নির্মল কান্তি ভদ্র জানান, মামলার ২৫ জনের মধ্যে ১৬ সাক্ষীর স্বাক্ষ্যগ্রহণ ও দীর্ঘ শুনানি শেষে আদালত তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
মা আমাকে ধাক্কা দিয়ে বের করে দিল, নিজে আর পারল না: শিশু আলিফ
অবৈধভাবে মজুদ ৮০০ লিটার পেট্রল জব্দ, ৪০ হাজার টাকা জরিমানা
কুমিল্লায় বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৪ জনসহ নিহত ৫
স্ত্রী ও শিশু সন্তানকে হত্যার পর যুবকের আত্মহত্যা





