শখের মোটরসাইকেলে প্রাণ গেল একমাত্র ছেলের
শখের মোটরসাইকেলে প্রাণ গেল একমাত্র ছেলের
ফেনীর পরশুরাম সড়কের রানীর হাট এলাকায় ট্রাকচাপায় মোটরসাইকেলে থাকা এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে।
বুধবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে ওই এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ছাত্র ফুলগাজী উপজেলার পশ্চিম দরবারপুর গ্রামে সৈয়দ বাড়ির নুরুল আবসারের ছেলে সৈয়দ তৌফিকুল ইসলাম (২৩)। তিনি ফেনী সরকারি কলেজের অনার্স চতুর্থ বর্ষের ছাত্র।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার (২৯ সেপ্টেম্বর) সকালে প্রাইভেট পড়তে মোটরসাইকেল নিয়ে ফেনী শহরের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন তৌফিক। রানীর হাট এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দেয়। পরে তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
নিহতের বাবা আবসার জানান, তৌফিক ইসলাম তার একমাত্র ছেলে। কিছুদিন আগে শখের বশে তাকে মোটরসাইকেলটি কিনে দেয়া হয়। এখন সেই মোটরসাইকেলেই তার প্রাণ গেল।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো নিজাম উদ্দিন জানান, এ সংবাদ পেয়ে নিহতের লাশ উদ্ধার করে জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় জড়িত কাউকে শনাক্ত করা যায়নি।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
সিলেটে হঠাৎ বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি মন্ত্রী আরিফুল হক
স্বামীর ৬ লাখ টাকা আত্মসাতের মামলায় স্ত্রী কারাগারে
বাবার বাড়ি থেকে নাস্তা কম নেওয়ায় অন্তঃসত্ত্বা গৃহবধূরকে মারধর, ৯ দিন পর মৃত্যু
ছুটি বিতর্কে ভাইরাল ইউএনও,সেবা না পেয়ে ফিরছেন মানুষ





