ইন্টারভিউ দিতে গিয়ে মৃত্যু, দাফনের পর এলো চাকরির খবর
ইন্টারভিউ দিতে গিয়ে মৃত্যু, দাফনের পর এলো চাকরির খবর
কেরানীগঞ্জের শুভাঢ্যা উত্তর পাড়ার বাসিন্দা মো. জুয়েল রানা (২৮) একের পর এক চাকরির চেষ্টা করছিলেন। আশা ছিল লেখাপড়া শেষ করে বড় চাকরি করবেন। সেই স্বপ্নকে বাস্তবায়ন করতেই সার্টিফিকেটের ফাইল হাতে ইন্টারভিউ দিতে ছুটছিলেন বিভিন্ন কম্পানিতে, দিচ্ছিলেন নিয়োগ পরীক্ষাও।
একটি চাকরির ইন্টারভিউ দিতে গিয়ে গত বৃহস্পতিবার বাসের চাপায় পথেই প্রাণ হারিয়েছেন জুয়েল। কিন্তু নিয়তির নির্মম পরিহাস, ওই দিনই জুয়েলের পরিবার জানতে পারে একটি সরকারি চাকরি পেয়েছেন তিনি।
জানা গেছে, জুয়েল স্থানীয় সরকার প্রকৌশল বিভাগে হিসাব সহকারী পদে চাকরির জন্য মনোনীত হন। তাঁর মৃত্যুর দিন বিকেলেই স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের ওয়েবসাইটে জুয়েলের রোল নম্বর প্রকাশ করে।
জুয়েলের বাবা মো. বাবুল বলেন, আমার ছেলে সরকারি চাকরির জন্য অনেক চেষ্টা করেছে। বেঁচে থাকতে তার চাকরি হয়নি অথচ তার লাশ দাফনের পর চাকরির খবর পেলাম।
জুয়েলের বন্ধু মো. আসিফ জানায়, জুয়েল এ চাকরির বিষয়ে খুবই আশাবাদী ছিল। সে ভাইভা দিয়ে এসে বলেছিল এবার তার চাকরিটা হয়ে যেতে পারে। চাকরিও হলো, কিন্তু জুয়েল তার চাকরির খবরটা জেনে যেতে পারল না।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
থাপ্পড় মারায় প্রকাশ্যে কলেজ শিক্ষিকাকে জুতাপেটা করলেন বিএনপি নেতা
দায়িত্বরত অবস্থায় নিজের মাথায় গুলি চালিয়ে পুলিশ সদস্যের আত্মহত্যা
মা আমাকে ধাক্কা দিয়ে বের করে দিল, নিজে আর পারল না: শিশু আলিফ
অবৈধভাবে মজুদ ৮০০ লিটার পেট্রল জব্দ, ৪০ হাজার টাকা জরিমানা





