খুলনায় ভিমরুলের কামড়ে ৩ বছরের শিশুর মৃত্যু
খুলনায় ভিমরুলের কামড়ে ৩ বছরের শিশুর মৃত্যু
খুলনা মহানগরীতে ভিমরুলের কামড়ে তিন বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ রবিবার (১৫ আগস্ট) নগরীর আটরা-গিলাতলা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মিনাপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, রবিবার সকাল ১০টার দিকে মীরপাড়ার মুন্সি বাড়ির নাসির মুন্সির ছেলে আয়ান মুন্সি (৩) খেলা করছিল। এসময় বাড়ির পাশে মাসুদ মোল্লার পুকুরের সাথে গড়ে ওঠা ভিমরুলের চাক থেকে প্রায় ১০ থেকে ১২টি ভিমরুল আয়ানকে কামড় দিলে সে অচেতন হয়ে পড়ে। বিষয়টি আয়ানের খেলার সাথীরা তার বাড়িতে খবর দিলে তার বাবা নাসির মুন্সি এলাকাবাসীর সহায়তায় তাকে উদ্ধার করে প্রথমে ফুলতলা উপজেলা হাসপাতালে পরে খুমেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করে ।
খবর পেয়ে শিরোমনি পুলিশ ফাড়ি ইনচার্জ এস আই হারুনুর রশিদ বেলা ১২টার সময় ঘটনাস্থল পরিদর্শন করেন। রবিবার বাদ আছর মিনাপাড়া ঈদগাহে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়। ৩ বছরের শিশু বাচ্চার করুন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে ।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
থাপ্পড় মারায় প্রকাশ্যে কলেজ শিক্ষিকাকে জুতাপেটা করলেন বিএনপি নেতা
দায়িত্বরত অবস্থায় নিজের মাথায় গুলি চালিয়ে পুলিশ সদস্যের আত্মহত্যা
মা আমাকে ধাক্কা দিয়ে বের করে দিল, নিজে আর পারল না: শিশু আলিফ
অবৈধভাবে মজুদ ৮০০ লিটার পেট্রল জব্দ, ৪০ হাজার টাকা জরিমানা





