বিধিনিষেধ সমাপ্তির আগেই শিমুলিয়ায় মানুষের উপচে পড়া ভিড়
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১০ আগস্ট,মঙ্গলবার,২০২১ | আপডেট: ০৫:২৬ এএম, ৩০ মার্চ,সোমবার,২০২৬
লকডাউন শিথিলের আগের দিন শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে মুন্সীগঞ্জের শিমুলিয়াঘাটে ঢাকামুখী যাত্রীর উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। মঙ্গলবার সকাল থেকেই দক্ষিনবঙ্গের ২১ জেলার যাত্রী সাধারণ ছুটতে শুরু করেছে ঢাকার উদ্দেশ্যে। লকডাউনে স্পিডবোট ও লঞ্চ চলাচল বন্ধ থাকায় ফেরিতে পারাপারের যাত্রীর এ ঢল নামে। এদিকে ঘাট এলাকায় পারাপারের অপেক্ষায় রয়েছে ৪ শতাধিক যানবাহন এর মধ্যে পন্যবাহী ট্রাকের সংখ্যা বেশি। বর্তমানে নৌরুটে ৭টি ফেরি চলাচল করছে।
তাছাড়া ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে গনপরিবহন বন্ধ থাকায় ভোগান্তি পোহাতে হচ্ছে হচ্ছে যাত্রীদের। বিআইডাব্লিউটিসির শিমুলিয়াঘাটের ব্যবস্থাপক ফয়সাল আহম্মেদ জানান, নৌরুটে ছোট বড় মিলিয়ে বর্তমানে ৭টি ফেরি সচল রয়েছে। ফেরিতে শত শত যাত্রীরা আসছে। ৪ শতাধিক ছোট-বড় গাড়ি রয়েছে পারাপারের অপেক্ষায় তবে মধ্যে পণ্যবাহী ট্রাকের সংখ্যাই বেশি। গেল সোমবারের চেয়ে আজকে যাত্রীর উপচে পড়া ভির লক্ষ্য করা গেছে।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
মা আমাকে ধাক্কা দিয়ে বের করে দিল, নিজে আর পারল না: শিশু আলিফ
অবৈধভাবে মজুদ ৮০০ লিটার পেট্রল জব্দ, ৪০ হাজার টাকা জরিমানা
কুমিল্লায় বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৪ জনসহ নিহত ৫
স্ত্রী ও শিশু সন্তানকে হত্যার পর যুবকের আত্মহত্যা





