মোবাইল ইন্টারনেট ডাটা কেটে না নিতে মন্ত্রীর নির্দেশ
মোবাইল ইন্টারনেট ডাটা কেটে না নিতে মন্ত্রীর নির্দেশ
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৩ আগস্ট,মঙ্গলবার,২০২১ | আপডেট: ০৮:৫৭ এএম, ২৪ মার্চ,মঙ্গলবার,২০২৬
মোবাইল ইন্টারনেট ডাটা নির্দিষ্ট মেয়াদের পর কেটে না নিতে সংশ্লিষ্ট মোবাইল অপারেটরগুলোকে নির্দেশনা দিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। সোমবার (২ আগস্ট) দেশের মোবাইল অপারেটরদের যন্ত্রপাতি কেনা সংক্রান্ত এক চুক্তি শেষে সংবাদমাধ্যমকে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, মোবাইল ডাটা না কেটে নতুন ক্রয়কৃত ডাটার সঙ্গে ফিরিয়ে দিতে বলা হয়েছে। একই সঙ্গে কল ড্রপের টাকা ফেরত দেয়ার কথা বলেছি। কারণ এটা যুক্তিসঙ্গগতভাবে ভোক্তার অধিকার। সেই অধিকার তাদের দিতে হবে। একচেটিয়া ভাবে প্রফিট করার জন্য কাউকে লাইসেন্স দেওয়া হয়নি।
সোমবার বিটিআরসি কার্যালয়ে মোবাইল অপারেটরদের কার্যক্রম তদারকি করতে কানাডাভিত্তিক আন্তর্জাতিক প্রতিষ্ঠান টিকেসি টেলিকম এবং বিটিআরসি'র মধ্যে টেলিকম মনিটরিং সিস্টেম ক্রয়ের চুক্তি স্বাক্ষর হয়েছে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার এবং বিশেষ অতিথি হিসেবে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো. আফজাল হোসেন। এছাড়া বিটিআরসি'র ইঞ্জিনিয়ারিং এন্ড অপারেশন্স বিভাগের কমিশনার প্রকৌশলী মো. মহিউদ্দিন আহমেদ অনুষ্ঠানের স্বাগত বক্তব্য প্রদান করেন।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
মা আমাকে ধাক্কা দিয়ে বের করে দিল, নিজে আর পারল না: শিশু আলিফ
অবৈধভাবে মজুদ ৮০০ লিটার পেট্রল জব্দ, ৪০ হাজার টাকা জরিমানা
কুমিল্লায় বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৪ জনসহ নিহত ৫
স্ত্রী ও শিশু সন্তানকে হত্যার পর যুবকের আত্মহত্যা





