১০ ট্রাক অস্ত্র মামলার আসামি ফাঁসির সেলে একা, তবুও করোনা পজেটিভ
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৩ আগস্ট,মঙ্গলবার,২০২১ | আপডেট: ০৩:১১ এএম, ২৫ মার্চ,
বুধবার,২০২৬
দশ ট্রাক অস্ত্র মামলায় ফাঁসির অন্যতম আসামি ব্রিগেডিয়ার (অব:) আব্দুর রহিম করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আজ সোমবার তাকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার- ২ থেকে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তিনি বর্তমানে ৫ নং ওয়ার্ডের করোনা ইউনিটে চিকিৎসাধীন।
কারা সূত্র জানায়, আব্দুর রহিম মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে ফাঁসির সেলে একাই থাকতেন। করোনাভাইরাসের কোনো প্রকার উপসর্গ ছিলো না। একা থাকার পরও করোনা পজেটিভ হয়েছেন তিনি। এ অবস্থায় অন্য বন্দী ও স্টাফদের মাঝে ভয় বিরাজ করছে। কারা অভ্যন্তরে যাতে করোনার বিস্তার কঠোরভাবে রোধ করা যায়, সেজন্য আরও সতর্কতা অবলম্বনের নির্দেশ দিয়েছে সংশ্লিষ্ট কারা কতৃপক্ষ।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
মা আমাকে ধাক্কা দিয়ে বের করে দিল, নিজে আর পারল না: শিশু আলিফ
অবৈধভাবে মজুদ ৮০০ লিটার পেট্রল জব্দ, ৪০ হাজার টাকা জরিমানা
কুমিল্লায় বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৪ জনসহ নিহত ৫
স্ত্রী ও শিশু সন্তানকে হত্যার পর যুবকের আত্মহত্যা





