avertisements 2

কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষকের নিখোঁজ ছেলের মরদেহ উদ্ধার

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৯ সেপ্টেম্বর,শনিবার,২০২৬ | আপডেট: ০৯:৩০ পিএম, ১৯ সেপ্টেম্বর,শনিবার,২০২৬

Text

কুমিল্লার কোটবাড়ী এলাকা থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা নাহিদের নিখোঁজ ছেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ (শনিবার, ১৯ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়সংলগ্ন ম্যাজিক প্যারাডাইস পার্কের পাশের একটি জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর জনাব মাহমুদুল হাসান।

মরদেহ উদ্ধারের সময় তার মাথায় গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এ ঘটনায় তার মৃত্যুর কারণ ও কীভাবে তিনি সেখানে পৌঁছেছেন, তা নিয়ে রহস্য তৈরি হয়েছে।

এর আগে গতকাল (শুক্রবার, ১৮ সেপ্টেম্বর) বিকেল ৩টার পর থেকে ১৩ বছর বয়সী ছেলে অপ্রতিমের সন্ধান পাওয়া যাচ্ছে না বলে জানান ড. নাহিদা নাহিদ। এ ঘটনায় অপ্রতিমের বাবা কে এম ফিরোজ শাহরিয়ার কুমিল্লা সদর দক্ষিণ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন।

জিডি সূত্রে জানা যায়, ৩টার দিকে কুমিল্লা সদর দক্ষিণ থানাধীন ২৪ নম্বর ওয়ার্ডের কোটবাড়ি এলাকার বাসা থেকে হেঁটে বের হয় অপ্রতিম। এরপর সে আর বাসায় ফিরে আসেনি। অপ্রতিম সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2