রাজশাহীতে চলন্ত ট্রেন থেকে তেল চুরির ঘটনায় তদন্ত কমিটি
রাজশাহীর হরিয়ান রেলওয়ে স্টেশনে চলন্ত ঢাকা মেইল সিক্স ডাউন ট্রেনের পেছনের ওয়াগান থেকে তেল চুরির ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে। তিন সদস্যের কমিটি বিষয়টি তদন্ত করবে।
বুধবার (১৯ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন- পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক ফরিদ আহমেদ।
এরআগে মঙ্গলবার (১৮ আগস্ট) হরিয়ান স্টেশন এলাকায় তেল চুরির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে বিষয়টি পশ্চিমাঞ্চল রেলওয়ের কন্টোল রুমের নজরে এসেছে। ভিডিওটিতে রেলওয়ের কিরন আলী নামের একজন ওয়েম্যানকে দেখা গেছে।
তবে আজ বুধবার (১৯ আগস্ট) ওয়েম্যান কিরন আলী কাজে আসলেও তাকে ফিরিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন- পশ্চিমাঞ্চল রেলওয়ে হরিয়ানের ৬ নম্বর গ্যাংয়ে মেট কামরুল ইসলাম। তিনি বলেন- ‘সকালে কিরন কাজে এসেছিল। পিডব্লিউআই মো. বাকিতুল্লাহ তাকে কাজ করতে নিষেধ করেছেন। তাই তিনি বাড়িতে চলে গেছেন।’
পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক ফরিদ আহমেদ বলেন, তিনি তেল চুরির ভিডিওটি দেখেছেন। রেলওয়ের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রেলওয়ের ভেতরের বা বাইরের যারাই জড়িত থাকুক না কেন, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তিনি জানান, চলন্ত ট্রেন থেকে তেল চুরি হয়েছে। এমটি (খালি তেলের ওয়াগান) ছিল। সেখানে তেল কোথা থেকে আসলো। কে রাখলো তেল, সেটা দেখার বিষয়। যে হোক না কেনো তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
এই বিভাগের আরো খবর
রাতের আঁধারে রাস্তায় ফেলে যাওয়া প্রবাসী জামাল উদ্দিন মারা গেছেন
গভীর রাতে কুষ্টিয়ায়‘জয় বাংলা’স্লোগান দিয়ে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন
চাচা বেশি উইড়েন না, বিএনপি নেতাকে ‘অদৃশ্য মুসাফিরের’ চিঠি
হাসিনা দেশে এলে আমরা হাতকড়া নিয়ে দাঁড়িয়ে থাকব: আইনমন্ত্রী





