অভিনেত্রী মেহের আফরোজ শাওন গ্রেপ্তার
অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যার পর রাজধানীর ধানমণ্ডির নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের সদ্যরা।
বিষয়টি নিশ্চিত করে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক বলেন, রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে মেহের আফরোজ শাওনকে ধানমণ্ডি এলাকা থেকে আজ রাতে গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য বর্তমানে তাকে ডিবি কার্যালয় রাখা হয়েছে। আগামীকাল তাকে সুনির্দিষ্ট মামলায় আদালতে পাঠানো হবে। একই সঙ্গে অধিক জিজ্ঞাসাবাদের জন্য তার বিরুদ্ধে আদালতে রিমান্ড চাওয়া হবে।
এ বিষয়ে ডিএমপি'র মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের সহকারী পুলিশ কমিশনার (এসি) জাহাঙ্গীর কবির বলেন রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে তাকে জিজ্ঞাসাবাদের জন্য মেহের আফরোজ শাওনকে তার নিজ বাসা থেকে আটক করে ডিবি কার্যালয়ে আনা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
সিলেটে হঠাৎ বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি মন্ত্রী আরিফুল হক
স্বামীর ৬ লাখ টাকা আত্মসাতের মামলায় স্ত্রী কারাগারে
বাবার বাড়ি থেকে নাস্তা কম নেওয়ায় অন্তঃসত্ত্বা গৃহবধূরকে মারধর, ৯ দিন পর মৃত্যু
ছুটি বিতর্কে ভাইরাল ইউএনও,সেবা না পেয়ে ফিরছেন মানুষ





