শর্ত সাপেক্ষে সাংবাদিক মুন্নী সাহাকে ছেড়ে দিয়েছে ডিবি
রাজধানীর কাওরানবাজার থেকে আটক সাংবাদিক মুন্নী সাহাকে শর্ত সাপেক্ষে ছেড়ে দিয়েছে গোয়েন্দা পুলিশ।
রাত সাড়ে নয়টার পর কাওরান বাজারের আইসিটি টাওয়ারের সামনে তাকে আটকে রাখেন স্থানীয় লোকজন। পরে থানা পুলিশের একটি গাড়ি এসে মুন্নী সাহাকে তেজগাঁও থানায় নিয়ে যায়। ওসি মোবারক হোসেন মানবজমিনকে তখন জানান, মুন্নী সাহাকে গ্রেপ্তার দেখানো হবে।
পরে মুন্নী সাহাকে ডিবিতে হস্তান্তর করা হয়।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক জানিয়েছেন, ডিবিতে নেয়ার পর মুন্নী সাহার প্যানিক অ্যাটাক হওয়ায় তিনি কিছুটা অসুস্থ বোধ করেন। নারী সাংবাদিক হিসেবে জামিন নেয়ার এবং পুলিশকে তদন্তে সহায়তার শর্তে তাকে পরিবারের জিম্মায় ছেড়ে দেয়া হয়েছে।
মুন্নী সাহা ‘এক টাকার খবর’ নামে একটি প্লাটফর্মের সঙ্গে যুক্ত আছেন। জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে রাজধানীর যাত্রাবাড়ীতে গুলিতে শিক্ষার্থী নাঈম হাওলাদার (১৭) নিহতের ঘটনায় দায়ের করা মামলায় মুন্নী সাহাকে আসামি করা হয়েছে।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
সিলেটে হঠাৎ বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি মন্ত্রী আরিফুল হক
স্বামীর ৬ লাখ টাকা আত্মসাতের মামলায় স্ত্রী কারাগারে
বাবার বাড়ি থেকে নাস্তা কম নেওয়ায় অন্তঃসত্ত্বা গৃহবধূরকে মারধর, ৯ দিন পর মৃত্যু
ছুটি বিতর্কে ভাইরাল ইউএনও,সেবা না পেয়ে ফিরছেন মানুষ





