কার্যালয়ে ঢুকে শিক্ষা কর্মকর্তাকে মারধর, ছাত্রলীগের সাবেক নেতা গ্রেফতার
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৮ ডিসেম্বর,সোমবার,২০২৩ | আপডেট: ১১:৩০ পিএম, ২৮ ফেব্রুয়ারী,শনিবার,২০২৬
ছবি: সংগৃহীত
নাটোরের বড়াইগ্রামে অফিস কক্ষে ঢুকে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রউফকে মারপিটের মামলায় ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতিসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
এর আগে শনিবার রাতে উপজেলার মানিকপুর থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- মামলার প্রধান আসামি উপজেলার ভবানীপুর গ্রামের আব্দুল করিম বালির ছেলে উপজেলা সৈনিক লীগের সভাপতি রুবেল বালী (৩২) এবং মালিপাড়া গ্রামের মৃত অধ্যক্ষ মাওলানা আব্দুস সামাদ মিয়াজীর ছেলে ও ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি জামাল উদ্দিন মিয়াজী (২৭)। এ মামলায় মোট পাঁচজনকে গ্রেফতার করা হলো।
বড়াইগ্রাম থানার ওসি শফিউল আযম বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, তারা দুজন মামলার এক ও দুই নম্বর আসামি। গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার দুপুরে উপজেলা সৈনিক লীগের সভাপতি রুবেল বালি ও আওয়ামী লীগ কর্মী জহির উদ্দিন মিয়াজীর নেতৃত্বে ২৩-২৪ জন যুবক উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রউফকে তার দপ্তরে দরজা আটকে মারপিট করেন। সেদিন রাতেই শিক্ষা কর্মকর্তা চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৩০-৩৫ জনের নামে থানায় মামলা দায়ের করেন।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
নিয়োগ পরীক্ষায় জাতীয় সংগীত লিখতে না পারায় সব প্রার্থী বাদ
জামায়াতকে ভোট দেওয়ায় স্ত্রীদের তালাক দিতে বললেন এমপি মোবাশ্বের
বাড়িতে ফিরল শিশু ফাইজা, জানে না বাবা-মা-বোনদের মৃত্যুর খবর
বাংলা মায়ের ভাষা হলে ইনকিলাব জিন্দাবাদ চলবে না: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী





