ব্যারিস্টার সুমন পা ধরে মাফ চেয়েছে: গোলাপ
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৩ ডিসেম্বর,রবিবার,২০২৩ | আপডেট: ১২:৫৭ এএম, ২৮ ফেব্রুয়ারী,শনিবার,২০২৬
ড. আব্দুস সোবাহান গোলাপ ও ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। ছবি: সংগৃহীত
ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন পা ধরে মাফ চেয়েছে বলে দাবি করেছেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আব্দুস সোবাহান গোলাপ।
শুক্রবার (১ ডিসেম্বর) রাত ৮টায় মাদারীপুর শহরে এক সভায় দুদকে তার বিরুদ্ধে সুমনের করা অভিযোগ প্রসঙ্গে তিনি এ কথা বলেন।
আব্দুস সোবাহান গোলাপ বলেন, সুমনের বিরুদ্ধে আমি ৫০০ কোটি টাকার মানহানি মামলা দিয়েছি। তিনি সেই মামলায় কয়েকবার হাজির না হওয়ায় হাইকোর্ট তাকে জরিমানা করেছে। আমি আইনমন্ত্রীকে বলেছি, আমার ৫০০ কোটি টাকা আদায় করে দেন। এই নির্বাচনের সময় আমার টাকার খুব দরকার। ব্যারিস্টার সুমন তার ভুলও বুঝতে পেরেছে। দুদকের কাছে আমি সব সত্য প্রকাশ করেছি। দুদকও আমাকে অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছে।
সে (ব্যারিস্টার সুমন) তার ভুলের জন্য ক্ষমাও চাইছে। মূলত তাকে দিয়ে আমার বিরুদ্ধে লাগিয়েছে শত্রুপক্ষ বলে জানান তিনি।
আওয়ামী লীগের এ নেতা বলেন, আমার এলাকার শত্রুরা সুমনকে দিয়ে এসব করিয়েছে। এখনো আমার বিরুদ্ধে শান্তি সমাবেশের নামে গালাগালি করছে তারা। যদিও বঙ্গবন্ধু কন্যা আমাকেই নৌকা দিয়েছে। এতে আমাকে তারা আরও শক্ত করছে। আগামীতেও আমি আওয়ামী লীগের শক্তি হয়ে থাকবো।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
নিয়োগ পরীক্ষায় জাতীয় সংগীত লিখতে না পারায় সব প্রার্থী বাদ
জামায়াতকে ভোট দেওয়ায় স্ত্রীদের তালাক দিতে বললেন এমপি মোবাশ্বের
বাড়িতে ফিরল শিশু ফাইজা, জানে না বাবা-মা-বোনদের মৃত্যুর খবর
বাংলা মায়ের ভাষা হলে ইনকিলাব জিন্দাবাদ চলবে না: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী





