আমি জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কায় আছি: হিরো আলম
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৯ জুলাই,
বুধবার,২০২৩ | আপডেট: ০৮:৩৯ এএম, ১৪ এপ্রিল,মঙ্গলবার,২০২৬
নিজের জীবন নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন ঢাকা-১৭ আসনের স্বতন্ত্রপ্রার্থী ও আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম। তিনি বলেন, আজ ভোর ৫টার দিকে আমার বাড়িতে ৪-৫টা হোন্ডা নিয়ে ৮-১০ জন ছেলে আসে। গেটে দারোয়ানকে ডেকে বলে 'আলম বের হ' আলম বের হ। তারা আসছিল আমাকে মারার জন্য। কে বা কারা আসছিল আমি জানি না। আমি আমার জীবনের নিরাপত্তা পাচ্ছি না। আমি আমার জীবন নিয়ে আশঙ্কার মধ্যে আছি।
আজ দুপুরে আশকোনার একটি বেসরকারি হাসপাতালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ শঙ্কার কথা জানান। হিরো আলম বলেন, আমার ওপর যেদিন হামলা হয়েছে সেটার জন্য পুলিশ প্রশাসনকে দায়ী করছি। কারণ সেদিন যদি পুলিশ আমাকে গাড়িতে তুলে দিত, তাহলে হামলার হাত থেকে আমি রক্ষা পেতাম।
প্রসঙ্গত, সোমবার অনুষ্ঠিত ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে অংশ নিয়ে ৫ হাজারের বেশি ভোট পান হিরো আলম। ভোটের দিন বিকালে কেন্দ্র পরিদর্শন করতে গেলে বনানী বিদ্যানিকেতনের বাইরে নৌকার ব্যাজধারীরা তার ওপর হামলা চালায়। এ ঘটনায় ইউরোপীয় ইউনিয়নসহ আন্তর্জাতিক বিশ্ব নিন্দা জানিয়েছে। হামলার ঘটনায় বিভিন্ন দেশের বিবৃতিকে স্বাগত জানিয়েছেন হিরো আলম। এছাড়া হাসপাতালে চিকিৎসার পর অনেকটা সুস্থ বলে জানিয়েছেন তিনি।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
মা আমাকে ধাক্কা দিয়ে বের করে দিল, নিজে আর পারল না: শিশু আলিফ
অবৈধভাবে মজুদ ৮০০ লিটার পেট্রল জব্দ, ৪০ হাজার টাকা জরিমানা
কুমিল্লায় বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৪ জনসহ নিহত ৫
স্ত্রী ও শিশু সন্তানকে হত্যার পর যুবকের আত্মহত্যা





