সেই শিক্ষকের কাছ থেকে গাড়ি উপহার নিতে যাচ্ছেন হিরো আলম
দেশের রাজনীতিতে বেশ সরগরম হয়ে উঠেছেন আলোচিত ইউটিউবার ও এমপি পদপ্রার্থী হিরো আলম। সম্প্রতি বগুড়ায় সংসদ সদস্য (এমপি) পদের উপনির্বাচন চলাকালে হিরো আলমকে একটি গাড়ি উপহারের ঘোষণা দেন হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার এক শিক্ষক। অবশেষে সেই উপহার নিতে হবিগঞ্জ যাচ্ছেন হিরো আলম।
জানা যায়, আগামীকাল মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) তিনি উপজেলার নরপতি গ্রামের শিক্ষক এম মখলিছুর রহমানের বাড়িতে যাবেন। সোমবার (৬ ফেব্রুয়ারি) রাতে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন হিরো আলম নিজেই।
উল্লেখ্য যে, এম মখলিছুর রহমান চুনারুঘাট উপজেলার নরপতি হাজী আব্দুল জব্বার জিএল একাডেমি অ্যান্ড হাইস্কুলের প্রধান শিক্ষক। তিনি ফেসবুকে বগুড়ার উপনির্বাচনের সময় হিরো আলমকে একটি নোয়াহ গাড়ি উপহার দেওয়ার ঘোষণা দেন।
এদিকে প্রিন্সিপাল এম মখলিছুর রহমান সোমবার তার ফেসবুক পেজে হিরো আলমের আসার বিষয়টি নিশ্চিত করে একটি ভিডিও পোস্ট করেন। ৩ মিনিট ৪৮ সেকেন্ডের ঐ ভিডিওটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।
ভিডিওতে এম মখলিছুর রহমান বলেন, ‘হিরো আলম একসময় জিরো ছিলেন। জিরো থেকে তিনি হিরো হয়েছেন। হিরো আলম এখন সোনার টুকরা। দুই আসনে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। বগুড়ার মানুষ জানের চাইতে তাকে বেশি ভালোবাসেন। তিনি বগুড়ার মানুষের মন জয় করে নিয়েছেন। নির্বাচনে ফল যেটাই আসুক না কেন, সিলেট বিভাগের পক্ষ থেকে গাড়িটি তাকে উপহার দিতে চাই।’
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
দায়িত্বরত অবস্থায় নিজের মাথায় গুলি চালিয়ে পুলিশ সদস্যের আত্মহত্যা
মা আমাকে ধাক্কা দিয়ে বের করে দিল, নিজে আর পারল না: শিশু আলিফ
অবৈধভাবে মজুদ ৮০০ লিটার পেট্রল জব্দ, ৪০ হাজার টাকা জরিমানা
কুমিল্লায় বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৪ জনসহ নিহত ৫





