ক্যানসারের কাছে হার মানলেন সংবাদ উপস্থাপিকা ডা. নাতাশা
সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) সহযোগী অধ্যাপক ও মাছরাঙা টেলিভিশনের সংবাদ উপস্থাপিকা ডা. এন কে নাতাশা মারা গেছেন। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে মারা যান তিনি। মাছরাঙা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার মাহমুদ কমল বিষয়টি নিশ্চিত করেছেন।
কমল বলেন, তার স্তন ক্যান্সার শনাক্ত হয় ২০১৯ এর মাঝামাঝি সময়ে। এরপর দীর্ঘদিন চিকিৎসা নিয়েছেন দেশে এবং দেশের বাইরে। স্তন ক্যান্সারের সার্জারি হয় ২০২০ সালের ৮ মার্চ। এরপর গত বছর সেপ্টেম্বরে আগের চেয়ে অনেকটাই সুস্থ হয়ে উঠেন তিনি৷ নিউজও পড়া শুরু করেন। কিন্তু গত বছরের ডিসেম্বর আবারও তার শারীরিক অবস্থা খারাপ হতে শুরু করে। এর মধ্যেই গতকাল রাতে হার্ট অ্যাটাক করেন। সাড়ে তিনটায় তিনি রাজধানীর স্কয়ার হাসপাতালে মারা যান।
উল্লেখ্য, ডা. নাতাশা ডায়াবেটিস ও স্বাস্থ্য বিষয়ে পিএইচডি করেছেন। এআইইডিসিআর থেকে প্রকাশিত হেলথ বুলেটিনের ম্যানেজিং ডিরেক্টর ছিলেন তিনি।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
দায়িত্বরত অবস্থায় নিজের মাথায় গুলি চালিয়ে পুলিশ সদস্যের আত্মহত্যা
মা আমাকে ধাক্কা দিয়ে বের করে দিল, নিজে আর পারল না: শিশু আলিফ
অবৈধভাবে মজুদ ৮০০ লিটার পেট্রল জব্দ, ৪০ হাজার টাকা জরিমানা
কুমিল্লায় বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৪ জনসহ নিহত ৫





