রাজপথ অচল করে শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে বাধ্য করার হুঁশিয়ারি
এবার শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিয়ে সশরীরে পরীক্ষা গ্রহণ ও ক্লাস শুরু করার দাবিতে মানববন্ধন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা। আগামী ১ জুনের মধ্যে বিশ্ববিদ্যালয় খুলে দেয়ার দাবি জানানো হয়।
অন্যথায় রাজপথ অচল করে শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে বাধ্য করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা। গতকাল দুপুর ১২টার দিকে রাজধানীর নীলক্ষেত মোড়ে শিক্ষার্থীদের কর্মসূচিতে এই হুঁশিয়ারি দেয়া হয়।
আন্দোলনকারীরা আরো বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে বারবার আশ্বাস দিয়েও শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে কোনো প্রস্তুতি নিচ্ছে না শিক্ষা মন্ত্রণালয়। তারা বলেন, একদিনের মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে হবে। যদি শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া না হয়, তাহলে রাজপথ অচল করে শিক্ষাপ্রতিষ্ঠানে খুলতে বাধ্য করা হবে।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
ভাত চুরির অপবাদে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা, ৪ জনের নামে মামলা
বিসিএসের ভাইভা দিতে ঢাকায় আসার পথে প্রাণ হারালেন ঢাবি শিক্ষার্থী
শিক্ষার্থীদের জন্য ভিসানীতি আরো কঠোর করলো ট্রাম্প প্রশাসন
ঢামেকের ৮০ বছর পূর্তি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী, তুললেন সেলফি





