avertisements 2

বাংলাদেশি দুই লাখ কর্মী নেওয়ার খবর নাকচ মালয়েশিয়ার 

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৪ সেপ্টেম্বর,শুক্রবার,২০২৬ | আপডেট: ০৪:২৬ এএম, ৫ সেপ্টেম্বর,শনিবার,২০২৬

Text

আগামী ছয় মাসে বাংলাদেশ থেকে দুই লাখ কর্মী নেওয়ার বিষয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মীর শাহে আলমের দেওয়া বক্তব্য নাকচ করেছে মালয়েশিয়া সরকার।News

দেশটির যোগাযোগমন্ত্রী ও সরকারি মুখপাত্র দাতুক সেরি ফাহমি ফাজিল বলেছেন, বাংলাদেশি প্রতিমন্ত্রীর ওই বক্তব্য দুই দেশের কোনো সরকারের আনুষ্ঠানিক সিদ্ধান্তের প্রতিফলন নয়।

মন্ত্রিসভার বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে ফাহমি ফাজিল বলেন, দুই দেশের মধ্যে এ ধরনের কোনো আনুষ্ঠানিক চুক্তি বা সমঝোতা হয়নি। ফলে বিষয়টি নিয়ে যে আলোচনা তৈরি হয়েছে, তা বিভ্রান্তিকর।

তিনি বলেন, একজন জুনিয়র মন্ত্রীর বক্তব্যকে দুই দেশের সরকারের আনুষ্ঠানিক সিদ্ধান্ত হিসেবে বিবেচনা করার সুযোগ নেই।

একইভাবে মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী দাতুক সেরি আর. রামানানও বাংলাদেশ থেকে দুই লাখ কর্মী নেওয়ার খবরের সত্যতা অস্বীকার করেছেন। তিনি জানান, বিদেশি কর্মী নিয়োগের ক্ষেত্রে মালয়েশিয়া এখনো নির্ধারিত কোটা ও নিয়ন্ত্রণব্যবস্থা অনুসরণ করছে।

কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, দেশটিতে নতুন করে বিদেশি কর্মী নিয়োগের ক্ষেত্রে বর্তমানে কঠোর বিধিনিষেধ রয়েছে। স্থানীয় শ্রমবাজার ও নাগরিকদের কর্মসংস্থানের বিষয়টি বিবেচনায় নিয়ে নির্ধারিত ব্যবস্থার বাইরে অতিরিক্ত কর্মী নেওয়ার সুযোগ নেই।

এ অবস্থায় মালয়েশিয়ায় কর্মসংস্থানের বিষয়ে কোনো ঘোষণা বা তথ্য পাওয়ার ক্ষেত্রে প্রবাসীদের দুই দেশের সরকারের আনুষ্ঠানিক বক্তব্য ও কূটনৈতিক মাধ্যমের তথ্য অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2