avertisements 2

সৌদিতে হুথিদের ক্ষেপণাস্ত্র আঘাতে বাংলাদেশি নিহত

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৬ অক্টোবর,মঙ্গলবার,২০২৬ | আপডেট: ০৭:২১ পিএম, ৬ অক্টোবর,মঙ্গলবার,২০২৬

Text

সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশের আল খুরাইস এলাকায় আরামকোর একটি স্থাপনায় রোববার হুথিদের নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্র বা ড্রোনের আঘাতে মো. সজিব হোসেন নামে এক বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন।

সোমবার এক সরকারি তথ্যবিবরণীতে এ কথা জানানো হয়। নিহত সজিব হোসেনের বাড়ি কুমিল্লা জেলায়।

পররাষ্ট্র মন্ত্রণালয় এই বাংলাদেশি নাগরিকের প্রাণহানির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে এবং এ ধরনের বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানিয়েছে।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে মরহুমের শোকসন্তপ্ত পরিবার ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।

সৌদি আরবে বাংলাদেশ দূতাবাস ইতোমধ্যে নিহত সজিবের পরিবার ও নিয়োগকর্তার সঙ্গে যোগাযোগ করেছে এবং প্রয়োজনীয় সব সহযোগিতা প্রদান করছে।

মরদেহের প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে তা দ্রুত দেশে পাঠানোর বিষয়ে দূতাবাস সংশ্লিষ্ট সৌদি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চালাচ্ছে।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2