করোনায় আক্রান্ত চিফ হিট অফিসার বুশরা
ঢাকা উত্তর সিটি করপোরেশনের জন্য বেসরকারি সংস্থার নিয়োগ দেওয়া চিফ হিট অফিসার বুশরা আফরিন করোনায় আক্রান্ত হয়েছেন। শুক্রবার (৫ মে) দুপুরে পরীক্ষার পর তার করানো শনাক্ত হয়।
তার ফুফাতো ভাই তৌফিক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বুশরা এখন বাসায় আইসোলেশনে আছেন। গতকালও গায়ে জ্বর, কাশি ছিল। বাসাতেই চিকিৎসা চলছে তার।
বুধবার (৩ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রভিত্তিক অ্যাড্রিয়েন আর্শট-রকফেলার ফাউন্ডেশন রেজিলিয়েন্স সেন্টারের পক্ষ থেকে বুশরাকে উত্তর সিটির জন্য চিফ হিট অফিসার হিসেবে নিয়োগ দেওয়ার কথা জানানো হয়।
বেসকরারি এ সংস্থার সঙ্গে ঢাকা উত্তর সিটির একটি চুক্তির অধীনে তিনি কাজ করবেন। জানা গেছে, এশিয়ার প্রথম শহর হিসেবে ঢাকা উত্তর সিটিতে তিনিই প্রথম চিফ হিট অফিসার হিসেবে নিয়োগ পেয়েছেন।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
তাহসিফের মৃত্যুতে বাবার মামলা, গ্রেপ্তার দেখানো হলো বন্ধু দীপকে
গাড়িচাপায় নির্মাণ শ্রমিকের মৃত্যু : সেই কিশোরের জামিন
সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর, মালামাল লুট
এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের মরদেহ ন্যাম ভবন থেকে উদ্ধার





