দেশের ছেলে দেশে ফিরলেন
দেশে ফিরেছেন সদ্য মন্ত্রিত্ব হারানো ডা. মুরাদ হাসান। কানাডার পর দুবাইয়ে ঢুকতে ব্যর্থ হয়ে তিনি দেশে ফিরেছেন। রবিবার (১২ ডিসেম্বর) বিকেল ৪টা ৫৫ মিনিটের দিকে এমিরেটসের ইকে-৫৮৬ নম্বর ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন বলে বিমানবন্দর সূত্র নিশ্চিত করেছে।
এর আগে, রবিবার সকাল ৮টায় এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দেশে পৌঁছাবেন মুরাদ হাসানের আসার কথা থাকলেও সেটি ব্যর্থ হয়।
সূত্র জানায়, কানাডায় প্রবেশে ব্যর্থ হওয়ার পর দুবাইয়ের ভিসা পাওয়ার চেষ্টায় করছিলেন ডা. মুরাদ। কিন্তু সেই চেষ্টায়ও ব্যর্থ তিনি। দুবাইয়ের ভিসা পাওয়ার সম্ভাবনা নেই তার। শেষমেশ আজই (রোববার) দেশে ফেরার সিদ্ধান্ত নেন মুরাদ।
এর আগে, ডা. মুরাদ গত ৭ ডিসেম্বর প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন। ৯ ডিসেম্বর রাতে কানাডার উদ্দেশ্য তিনি কূটনৈতিক পাসপোর্টে ঢাকা ত্যাগ করেন।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
অভিন্ন ইতিহাস ও অংশীদারত্বে এগিয়ে যাচ্ছে ভারত-বাংলাদেশ সম্পর্ক: দীনেশ ত্রিবেদী
জুলাই স্মৃতি জাদুঘরের স্থাবর নিদর্শনের ক্ষতি করলে ১০ বছরের কারাদণ্ড
যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে দুঃসংবাদ, আসছে নতুন নিয়ম
দিল্লিতে গণমাধ্যমে শেখ হাসিনার বক্তব্য; পররাষ্ট্র মন্ত্রণালয়ের ক্ষোভ





