আইপিএলে কোটি টাকা জিতে ঘুম হারাম এক নরসুন্দরের
আইপিএলে কোটি টাকা জিতে ঘুম হারাম এক নরসুন্দরের
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) কল্যাণে কোটি টাকা জিতে রাতের ঘুম হারাম এক নরসুন্দরের।
জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি লিগের ‘ড্রিম এলিভেন’ প্রতিযোগিতায় অংশ নিয়ে বদলে গেল অশোক কুমারের ভাগ্য। অনলাইন প্রতিযোগিতায় এক কোটি টাকা জিতেছেন ভারতীয় এই নরসুন্দর।
বিহারের মধুবনী জেলার নানৌর চকের তার বসবাস। ২৬ বছর বয়সী আশোক নিজের এলাকায় চুল কেটে দেয়া পেশায় নিয়োজিত আছেন।
২৬ সেপ্টেম্বর চেন্নাই সুপার কিংসের বিপক্ষে মাঠে নেমেছিল কলকাতা নাইট রাইডার্স। এবিপি লাইভ জানিয়েছে, মাত্র ৫০ টাকা দিয়ে ‘ড্রিম এলিভেন’ প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন তিনি। এতে এক কোটি টাকা জেতেন অশোক।
এক কোটি টাকা পুরস্কার হিসাবে জিতে তিনি বলেছেন, ‘ম্যাচের পর আমি প্রথম স্থান অধিকার করি এবং এক কোটি টাকা জিতেছি। কর বাবদ টাকা কেটে আগামী দু’দিনের মধ্যে ৭০ লাখ টাকা আমার ব্যাংক অ্যাকাউন্টে আসবে। এই ঘটনার পর থেকে ঘুম আসছে না আমার।’
কীভাবে টাকা খরচ করবেন সেটিও জানা নেই তার। বিশাল অঙ্কের অর্থ জিতলেও নরসুন্দর হিসেবে কাজ চালিয়ে যাবেন বলে জানান তিনি।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় এসআইসহ ৩ জন প্রত্যাহার
জাহানারা যৌন হয়রানির অভিযোগে মঞ্জুরুলকে নিষিদ্ধ করলো বিসিবি
আসিফ নজরুলকে ‘মিথ্যুক’ আখ্যা দিয়ে ক্ষোভ ঝাড়লেন সালাউদ্দিন
ইমরান খানের সাথে কারাগারে মানবিক আচরণের দাবি, ১৪ অধিনায়কের চিঠি





