avertisements 2

খুলনা জেলা ক্রীড়া সংস্থার নির্বাচনে সম্মিলিত ক্লাব ঐক্য পরিষদ প্যানেলের নিরঙ্কুশ জয়

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৪ সেপ্টেম্বর,সোমবার,২০২৬ | আপডেট: ০৭:০১ পিএম, ১৪ সেপ্টেম্বর,সোমবার,২০২৬

Text

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হলো খুলনা জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৬। এ নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে মোল্লা খায়রুল ইসলামের নেতৃত্বাধীন ‘সম্মিলিত ক্লাব ঐক্য পরিষদ’ প্যানেল।

শনিবার (১২ সেপ্টেম্বর) খুলনা জেলা স্টেডিয়াম ভবনে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ হয়। রাত ১১টার পর ভোট গণনা শেষে আনুষ্ঠানিকভাবে বেসরকারি ফলাফল প্রকাশ করা হয়।

ঘোষিত ফলাফলে বিপুল ভোটে সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন মোল্লা খায়রুল ইসলাম। তিনি ১৫৭ ভোট পেয়ে জয়লাভ করেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. ইমতিয়াজ হোসেন পিলু পেয়েছেন ৫৩ ভোট।
এবারের নির্বাচনে সহ-সভাপতি এস এম মোয়াজ্জেম রশীদ দোজা, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, শাহ্ আসিফ হোসেন রিংকু ও মো. জুলফিকার আলী খান, অতিরিক্ত সাধারণ সম্পাদক পদে শেখ হেমায়েত উল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক কে এম আশরাফুল আলম নান্নু ও মো. বেলাল হোসেন এবং কোষাধ্যক্ষ হাসান জাহাঙ্গীর মুকুল বিজয়ী হন।

এছাড়া ১৩ জন কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন। তারা হলেন– শফিউল আলম সবুজ, মো. মাহমুদুল হক সেতু, এ জে এম অহিদুল ইসলাম সেলিম, মো. ইয়াসিন খান, মো. তরিকুল ইসলাম (সাংবাদিক), মো. ইকরামুল কবির মিল্টন, মো. আজিজুর রহমান জুয়েল, মো. তরিকুল ইসলাম, এ কে এম শহিদুল ইসলাম, কাজী নূর মোহাম্মদ, মিজানুর রহমান ও মো. রেজানুল ইসলাম।

এছাড়া সংরক্ষিত উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ক্যাটাগরিতে সদস্য নির্বাচিত হয়েছেন খায়রুল ইসলাম খান ও মোহাম্মদ আরিফুর রহমান। অন্যদিকে মহিলা সংরক্ষিত দুটি পদে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় আয়েশা আক্তার শুকতারা ও খালেদা পারভীন বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষিত হন।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2