খুলনায় ছেলে পর এবার পিতাকে গুলি করে হত্যা
খুলনায় ছেলে জয় ঢালীকে (২৭) গুলি ও কুপিয়ে হত্যার ৫০তম দিনে পিতা আক্তার ঢালীকেও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
সোমবার আনুমানিক সন্ধ্যা পৌনে সাতটার দিকে রূপসা উপজেলার আইচগাতি ইউনিয়নের দুর্জনীমহল গ্রামে এ ঘটনাটি ঘটে।
ঘটনার পর এলাকার মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। সংবাদপড়ুন
পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার সন্ধ্যায় রূপসা উপজেলার আইচগাতি ইউনিয়নের দুর্জনীমহল গ্রামে বাড়ির সামনে বসে ছিলেন আক্তার ঢালী। এ সময় অজ্ঞাতনামা দুর্বৃত্তরা এসে তাকে গুলি করে চলে যায়। আক্তার ঢালি বিএনপির সক্রিয় কর্মী বলে জানা গেছে।
উল্লেখ্য, নিহত আক্তার ঢালীর ছেলেকে এক মাস ২০ দিন আগে গলা কেটে ও কুপিয়ে হত্যা করেছিল দুর্বৃত্তরা।
এই বিভাগের আরো খবর
খুলনায় আ.লীগের মিছিল থেকে বিএনপি নেতার বাড়িতে গুলি
খুলনা জেলা ক্রীড়া সংস্থার নির্বাচনে সম্মিলিত ক্লাব ঐক্য পরিষদ প্যানেলের নিরঙ্কুশ জয়
খুলনা জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী পরিষদের নির্বাচন ১২ সেপ্টেম্বর
১০ জন শিক্ষক পড়িয়েছেন ২ জন শিক্ষার্থীকে, তবুও কেউ পাস করেনি





