খুলনা সিটি করপোরেশন নির্বাচনে হাতপাখায় ভোট দিলে নৌকা দেখাচ্ছে, অভিযোগ আওয়ালের
খুলনা সিটি করপোরেশন নির্বাচনে নিজের ভোটপ্রদান শেষে ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়র প্রার্থী হাফেজ মাওলানা আব্দুল আউয়াল অভিযোগ করেছেন, ইভিএমে সমস্যা হচ্ছে। হাতপাখা মার্কায় ভোট দিলে নৌকা দেখাচ্ছে।
তিনি বলেন, ‘১২ নম্বর ওয়ার্ডের একটি কেন্দ্রে হাতপাখায় ভোট দিলে ইভিএম মেশিন সেখানে নৌকা দেখাচ্ছে। এটা বড় সমস্যা।’ সোমবার (১২ জুন) ২৬ নম্বর ওয়ার্ড পশ্চিম বানিয়া খামার দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসায় সকাল ১০টায় ভোট প্রদান শেষে সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।
খুলনায় ভোটার সংখ্যা ৫ লাখ ৩৫ হাজার ৫২৯ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ৬৮ হাজার ৮৩৩ জন এবং নারী ২ লাখ ৬৬ হাজার ৬৯৬ জন।
এই সিটিতে মেয়র পদে আরও প্রতিদ্বন্দ্বিতা করছেন- আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের তালুকদার আব্দুল খালেক, জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের শফিকুল ইসলাম, জাকের পার্টির গোলাপফুল প্রতীকের এসএম সাব্বির হোসেন এবং স্বতন্ত্র প্রার্থী দেয়ালঘড়ি প্রতীকের এসএম শফিকুর রহমান মুশফিক।
এ ছাড়া ৩১টি সাধারণ ওয়ার্ডে ১৩৬ জন ও ১০টি সংরক্ষিত ওয়ার্ডে ৩৯ জন কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। যার মধ্যে নগরীর ১৩ ও ২৪ নম্বর ওয়ার্ডে দুই জন কাউন্সিলর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
রিটার্নিং কর্মকর্তার দেওয়া তথ্যমতে, খুলনার প্রতিটি ভোটকক্ষে একটি ও কেন্দ্রের সুবিধাজনক স্থানে দুটি সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। ভোটকেন্দ্রগুলো মোট ২ হাজার ৩১০টি ক্যামেরার আওতায় রয়েছে।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
খুলনা জেলা ক্রীড়া সংস্থার নির্বাচনে সম্মিলিত ক্লাব ঐক্য পরিষদ প্যানেলের নিরঙ্কুশ জয়
খুলনা জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী পরিষদের নির্বাচন ১২ সেপ্টেম্বর
১০ জন শিক্ষক পড়িয়েছেন ২ জন শিক্ষার্থীকে, তবুও কেউ পাস করেনি
নেশাগ্রস্ত পিতার আঘাতেই মৃত্যু হয় স্কুলছাত্রী নির্জনার: আদালতে মা





