খুলনায় হেলালসহ বিএনপির ৮ নেতাকর্মী কারাগারে
সংগৃহীত ছবি
খুলনার ডুমুরিয়া থানার একটি নাশকতা মামলায় কেন্দ্রীয় বিএনপির তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, জেলা বিএনপির আহ্বায়ক আমীর এজাজ খানসহ আটজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (২৭ এপ্রিল) খুলনার ডুমুরিয়া এবং দীঘলিয়া থানার পৃথক দুই মামলায় জেলা দায়রা জজ আদালতের বিচারক মীর শফিকুল আলম এ আদেশ দেন।
এর আগে উচ্চ আদালতের জামিন শেষে নিম্ন আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে শুনানি শেষে জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন আদালত।
অন্যান্য আসামিরা হলেন- শেখ ফরহাদ হোসেন, মোল্লা আকবর হোসাইন সৈকত, আবদুর রব আকুঞ্জী, শাহীনুর রহমান, মোল্লা মশিউর রহমান ও শাহনেওয়াজ শেখ।
আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. মোমরেজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল আলম মনা বলেন, মামলায় বিএনপির ১৭ নেতাকর্মী হাজিরা দিতে গিয়েছিলেন। এদের মধ্যে কেন্দ্রীয় বিএনপির তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, জেলা বিএনপির আহ্বায়ক আমীর এজাজ খানসহ আটজনকে আদালত কারাগারে পাঠিয়েছেন।
এদিকে আদালত সূত্রে জানা যায়, চলতি বছরের ১১ ফেব্রুয়ারি রাতে বিএনপির কেন্দ্রীয় তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, খুলনা জেলা বিএনপির আহ্বায়ক আমির এজাজ খান, ডুমুরিয়া উপজেলার আহ্বায়ক মোল্লা মফিজুর রহমানসহ ১৩০ নেতাকর্মীর বিরুদ্ধে ডুমুরিয়া থানার এস আই তারেক রাইয়ান বাদী হয়ে একটি নাশকতা মামলা করেন।
মামলার এজাহারে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে নাশকতার অভিযোগ করেন তিনি। মামলায় মোট ১৮ জনের নাম উল্লেখ করা হয়েছে।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
খুলনা জেলা ক্রীড়া সংস্থার নির্বাচনে সম্মিলিত ক্লাব ঐক্য পরিষদ প্যানেলের নিরঙ্কুশ জয়
খুলনা জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী পরিষদের নির্বাচন ১২ সেপ্টেম্বর
১০ জন শিক্ষক পড়িয়েছেন ২ জন শিক্ষার্থীকে, তবুও কেউ পাস করেনি
নেশাগ্রস্ত পিতার আঘাতেই মৃত্যু হয় স্কুলছাত্রী নির্জনার: আদালতে মা





