বাংলাকথার প্রতিষ্ঠাতা এনাম হকের মায়ের মৃত্যুতে অস্ট্রেলিয়া বিএনপির শোক
অস্ট্রেলিয়া ভিত্তিক বাংলা সংবাদপত্র বাংলাকথার প্রতিষ্ঠাতা, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক এবং রেপটাইলস ফার্ম লিঃ এর ব্যবস্হাপনা পরিচালক এনাম হকের রত্নগর্ভা মা আমেনা খাতুনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন অস্ট্রেলিয়া বিএনপি। অস্ট্রেলিয়া বিএনপির পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি'র)কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোঃ রাশেদুল হক শোক বার্তায় মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
আমেনা খাতুন গত১৯ আগষ্ট বাংলাদেশ সময় বিকাল ৩.৩০ সাতক্ষীরা জেলা ছলিমপুরে নিজ বাসভবনে বার্ধক্য জনিত কারনে ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিলো ১০১ বছর। মৃত্যুকালে তিনি ৭ সন্তান ও নাতি নাতনী আত্নীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন ।





