থানার ভেতর মিসরীয় যুবকের আর্তনাদ ‘আমাদের বাঁচান’
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৯ জানুয়ারী,শনিবার,২০২২ | আপডেট: ০৭:৩২ এএম, ৩ ফেব্রুয়ারী,মঙ্গলবার,২০২৬
থানায় পুলিশের নির্যাতনে বিপর্যস্ত এক যুবকের আর্তনাদের একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেই ভিডিওটিতে যুবকটিকে ছয়বার চিৎকার করে বলতে শোনা যায়- ‘আমাদের বাঁচান, প্রেসিডেন্ট’।
ঘটনাটি মিসরের। দেশটির রাজধানী কায়রোর আল-সালাম আওয়েল থানায় ভয়ংকর নির্যাতনের ভিডিও প্রকাশ করেছে গণমাধ্যম মিডল ইস্ট আই। ভিডিওটিতে দেখা যায় দুইজনকে হাত-পা বেঁধে ঝুলিয়ে নির্যাতন করছে পুলিশ।
ভিডিওটি গোপনে ধারণ করেছেন থানার ভেতর থাকা অপর এক বন্দি। তাকে বলতে শোনা যায়, দেখুন আমাদের সঙ্গীদের ওপর কিভাবে নির্যাতন করছে। এমনকি তিনি জানান এরপর তার ওপরও এমন নির্যাতন করার হুমকি দেয়া হয়েছে।
ওই ভিডিওটিতেই ধরা পরে নির্যাতিত এক যুবকের আর্তনাদ। তাকে বলতে শোনা যায়, প্রেসিডেন্ট দেখুন পুলিশ আমাদের ওপর কেমন বর্বরতা চালাচ্ছে। আমাদের বাঁচান। মোট ছয়বার এই কথাটি বলেন ওই যুবক।
যদিও ভিডিওটি কখন ধারণ করা হয়েছে বা কোন সময়ের ঘটনা, সে বিষয়ে পরিষ্কার করে কিছু জানাতে পারেনি মিডল ইস্ট আই। তারা ভিডিওটি সংগ্রহ করেছে নির্যাতিত এক যুবকের আত্মীয়ের মাধ্যমে।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
ট্রাম্পের অভিবাসন বিরোধী নীতি, হাজারো মানুষের বিক্ষোভে উত্তাল মিনিয়াপলিস
৫ লাখ অভিবাসীকে বৈধতা দিলো স্পেন, সুযোগ পাবেন বাংলাদেশিরাও
ইরানে এবারের হামলা হবে আগের চেয়েও ভয়াবহ: ট্রাম্প
ট্রাম্পের বোর্ড অব পিসে যোগ দিচ্ছেন গণহত্যা চালানো যুদ্ধাপরাধী নেতানিয়াহু!





